নিউজ পোল ব্যুরো: ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) তাপমাত্রা পড়তে শুরু করেছে। ভোরের দিকে শহর ও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশ স্পষ্ট। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ নামছে এবং হালকা কুয়াশাও চোখে পড়ছে (South Bengal Weather Update )। যদিও এখনো হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে না, তবুও সকালের দিকে মানুষজন গরম কাপড়ে নিজেদের ঢেকে রাখছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রাজ্যের তাপমাত্রা আরও সামান্য নামতে পারে। কলকাতার (Kolkata) আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ০.৪ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কমেছে (South Bengal Weather Update )। পশ্চিমবঙ্গের কিছু এলাকায়, বিশেষত পশ্চিম জেলাগুলিতে পারদ এখন ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে। হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, সকাল-বেলায় কুয়াশা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা কিছু স্থানে দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার পর্যন্ত নামিয়ে দিতে পারে।
আরও পড়ুন : Bermuda Triangle : বারমুডা ট্র্যাঙ্গেলের রহস্যভেদ? সমুদ্রতলের নীচে মিলল অজানা পাথুরে স্তরের সন্ধান
তাপমাত্রা সামান্য কমলেও, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকছে। মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা বর্তমানে বেশি পরিবর্তন হচ্ছে না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যা আংশিকভাবে তাপমাত্রা কমাতে পারে। ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) ও উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) উভয়েই শীতের স্বাভাবিক প্রভাব অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে হালকা ঠান্ডা ও কুয়াশা, আর উত্তরবঙ্গে ভোরের তাপমাত্রা এবং কুয়াশার সঙ্গে শীতের প্রভাব বেশি। ফলে গরম কাপড় ও সতর্কতা অবলম্বন করা এখন জরুরি হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather Update) তাপমাত্রার চিত্র সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোরের দিকে কুয়াশার প্রভাবে তাপমাত্রা আরও কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। তবে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে উত্তর বা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির আশঙ্কা নেই।
