নিউজ পোল ব্যুরো: বারমুডা ট্র্যাঙ্গেল (Bermuda Triangle)—নামটি শুনলেই রহস্য, ভয় আর কৌতূহলের মিশেল। অতলান্তিক মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত এই অঞ্চল ঘিরে দীর্ঘদিন ধরেই প্রচলিত, এখানে বহু জাহাজ ও বিমান হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছে। কেন এমন ঘটে, তার কোনও নিশ্চিত উত্তর এতদিন মেলেনি। তবে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা বারমুডা ট্র্যাঙ্গেলের (Bermuda Triangle) রহস্য উন্মোচনের পথে নতুন দিশা দেখাচ্ছে। বিজ্ঞানীরা পুয়ের্তো রিকো, মিয়ামি ও বারমুডাকে (Bermuda Triangle) যুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা চিহ্নিত করেছেন, যা আজ ‘বারমুডা ট্র্যাঙ্গেল’ (Bermuda Triangle) নামে পরিচিত। নতুন গবেষণায় দাবি করা হয়েছে, এই অঞ্চলের সমুদ্রতলের ঠিক নীচে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এক অস্বাভাবিক পাথুরে স্তরের অস্তিত্ব পাওয়া গেছে, যা পৃথিবীর অন্য কোনও সমুদ্রাঞ্চলে আগে দেখা যায়নি। এই স্তরই বারমুডাকে (Bermuda Triangle)বৈশ্বিক ভূতাত্ত্বিক মানচিত্রে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।
আরও পড়ুন : Jishu Sengupta-Sourav Das : নতুন প্রযোজনায় যিশু-সৌরভ, থ্রিলার ছবি ‘খ্যাপা ভাস্কর’ মুক্তির অপেক্ষায়
আমেরিকার একদল বিজ্ঞানী দীর্ঘদিন ধরে এই অঞ্চল নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। তাদের পর্যবেক্ষণ ‘জিয়োফিজ়িক্যাল রিসার্চ লেটার্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষকদলের প্রধান উইলিয়াম ফ্রেজ়ার জানান, সাধারণত সমুদ্রত্বকের (Oceanic Crust) নীচেই পৃথিবীর ম্যান্টেল (Earth Mantle) শুরু হয়। কিন্তু বারমুডার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্রাস্ট ও ম্যান্টেলের মাঝখানে আরও একটি অজানা স্তর রয়েছে। যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে একটি অতিরিক্ত পাথুরে স্তর স্থাপন করেছে।এই অস্বাভাবিক গঠন বারমুডা সংলগ্ন অঞ্চলের সমুদ্রতলকে আশপাশের তুলনায় প্রায় ১৬৪০ ফুট পর্যন্ত উঁচু করে রেখেছে। যদিও আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা মিথেন গ্যাস নিঃসরণের মতো নানা তত্ত্ব আগে প্রচলিত ছিল, তবে গবেষণায় দেখা গেছে, এই এলাকায় শেষ আগ্নেয়গিরির কার্যকলাপ হয়েছিল প্রায় ৩.১ কোটি বছর আগে। তা সত্ত্বেও সমুদ্রতল আজও ফুলে রয়েছে, যা বিজ্ঞানীদের কাছে বড় প্রশ্নচিহ্ন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ভূমিকম্প থেকে পাওয়া সিসমিক ওয়েভ (Seismic Waves) বিশ্লেষণ করেই এই রহস্যময় স্তরের সন্ধান মিলেছে। তরঙ্গের আচরণ যেখানে হঠাৎ বদলে গিয়েছে, সেখানেই ধরা পড়েছে এই কম-ঘনত্বের পাথুরে কাঠামো। যদিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এই স্তরের সঙ্গে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না। তবে বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার বারমুডা ট্র্যাঙ্গেলের (Bermuda Triangle) বহু অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
