নিউজ পোল ব্যুরো: ২০০৪ সালের সুনামির দুঃস্বপ্ন যেন ফের ফিরে এল! ভয়ংকর এক ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাশিয়ার (Russia) কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮.৭। যা ভূকম্পন বিজ্ঞানে ‘ম্যাগনিচুড’ হিসেবে এক ভয়াবহ মাত্রা। এমন তীব্র কম্পনের পর স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে সুনামির আতঙ্ক।
আরও পড়ুন: New York: ম্যানহাটনে শুটআউট! কর্পোরেট জোনে হানা ‘লোন উলফ’-এর, নিহত পুলিশ-সহ ৪, খতম আততায়ীও
স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভূমিকম্পের (Earthquake) কেন্দ্র হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে হলেও, এর প্রভাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জাপানের (Japan) উপকূলে প্রায় ১ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
জরুরি সতর্কতা জারি হয়েছে হোক্কাইডো ও অন্যান্য উপকূলবর্তী অঞ্চলে। মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির (Earthquake) কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিমি গভীরে, যা সুনামির ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। হাওয়াই দ্বীপপুঞ্জেও জারি হয়েছে সতর্কতা। শুরুতে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানানো হলেও, পরে তা সংশোধন করে ৮.৭ বলা হয়। এখন পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাশিয়ার (Russia) প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি।
বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। তবে এবারের ভূমিকম্প ছিল সবচেয়ে শক্তিশালী। ১৯৫২ সালের ৪ নভেম্বর কামচাটকায় ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে হাওয়াই দ্বীপে ৩০ ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছিল। এই মুহূর্তে সব নজর কামচাটকার দিকেই। ভূমিকম্পের তীব্রতা আর সমুদ্রের রহস্যময় রূপ—দুই মিলিয়ে প্রশান্ত মহাসাগরের তীরে চলছে এক নিঃশব্দ অপেক্ষা, যেন প্রকৃতির ভয়াল চেহারা আরেকবার উঁকি দিচ্ছে সভ্যতার দুয়ারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
