New York: ম্যানহাটনে শুটআউট! কর্পোরেট জোনে হানা ‘লোন উলফ’-এর, নিহত পুলিশ-সহ ৪, খতম আততায়ীও

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নিউ ইয়র্ক (New York) শহরের হূদয়ে, কর্পোরেট দুনিয়ার ব্যস্ত প্রহরে হঠাৎই নামল মৃত্যুর ছায়া। সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের (Manhattan) ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে, যেখানে আকাশছোঁয়া বিল্ডিংয়ের কাচে প্রতিফলিত হয় শহরের উচ্চাকাঙ্ক্ষা, সেখানেই গর্জে উঠল আগ্নেয়াস্ত্রের তাণ্ডব।

আরও পড়ুন: Rahul Gandhi: জঙ্গি হানার ছাই থেকে শিশুর জীবনে আশার অগ্নিশিখা, অপারেশন সিঁদুরের ছায়ায় ২২ অনাথ শিশুর দায়িত্ব নিলেন রাহুল

একজন একা আততায়ী, হাতে দীর্ঘ এক রাইফেল আচমকা গুলির ঝাঁক ছুঁড়ল অফিস-চত্বরে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষের দিকে। আততায়ীর সেই আগুনে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন এক পুলিশ অফিসার সহ অন্তত তিনজন নিরপরাধ নাগরিক। শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের তরঙ্গ।

নিউ ইয়র্ক (New York) পুলিশ কমিশনার জেসিকা টিচ এক বিবৃতিতে জানান, সন্দেহভাজন আততায়ী ছিলেন এক ‘লোন উলফ’। নিজে একাই হামলার ছক কষে ঢুকে পড়ে অফিস ছুটির মুহূর্তে ওই চত্বরে। নিরাপত্তা বলয় কিছুটা শিথিল থাকায়, তার ঢোকা সহজ হয়ে যায়। যদিও পুলিশের তৎপরতায় পালটা গুলিতে তাকে দ্রুত নিকেশ করা সম্ভব হয়। মিডটাউনের গগনচুম্বী বিল্ডিং-ঘেরা একটি কর্পোরেট চত্বরে ঘটনাটি ঘটে, যেখানে রয়েছে বহু নামী সংস্থার দফতর। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, প্রথমে তারা ভেবেছিলেন, কোনও সিকিউরিটি ড্রিল চলছে। পরে গুলির শব্দ এবং পুলিশের সতর্ক ঘোষণা শুনেই বোঝা যায়, ঘটনাটি কতটা গুরুতর।

নিউ ইয়র্কের (New York) মেয়র এরিক অ্যাডামস নিজেও সোশাল মিডিয়ায় শহরবাসীকে সতর্ক করে জানান, পার্ক অ্যাভিনিউয়ের ওই অঞ্চল এড়িয়ে চলতে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন। এই হামলার কারণ বা আততায়ীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে এটিকে একক সন্ত্রাসবাদী আক্রমণ বলেই মনে করছে পুলিশ বিভাগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT