Rahul Gandhi: জঙ্গি হানার ছাই থেকে শিশুর জীবনে আশার অগ্নিশিখা, অপারেশন সিঁদুরের ছায়ায় ২২ অনাথ শিশুর দায়িত্ব নিলেন রাহুল

দেশ

নিউজ পোল ব্যুরো: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন সীমান্তে ভয়ঙ্কর গোলাবর্ষণে নিঃশেষ হয়ে গিয়েছে অনেক পরিবার। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলায় এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মা, বাবা কিংবা একমাত্র উপার্জনক্ষম অভিভাবক এমনই ২২ জন শিশু আজ পুরোপুরি অনাথ। ঠিক এই সময়েই দায়িত্ব তুলে নিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ২২ জন শিশুর পড়াশোনা থেকে চিকিৎসা, থাকা-খাওয়া — সব খরচই এখন থেকে বহন করবেন রায়বরেলির কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Operation Mahadev: নিশানা এবার পাকিস্তানের মাটিতে! ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গি নিকেশ, ইসলামাবাদ বলছে “ওরা নিরপরাধ”

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) কংগ্রেস সভাপতি তারিক হামিদ জানান, সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ভারী গোলাবর্ষণের জবাবে ভারতের পাল্টা আক্রমণে শুরু হয় তীব্র সংঘর্ষ। বিশেষ করে ৮ থেকে ১০ মে-র মধ্যে পুঞ্চ অঞ্চলে বৃষ্টির মতো নেমেছিল গোলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। প্রাণ হারান ২৭ জন, আহত হন ৭০ জনের বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পুঞ্চ জেলা, যেখানে ১৬ জনের মৃত্যু হয়। বহু মানুষ গৃহহীন হয়ে আশ্রয় নেন সরকারি ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে মা-বাবা হারানো শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাহুল (Rahul Gandhi)।

মে মাসে জম্মু-কাশ্মীর সফরে গিয়ে রাহুল (Rahul Gandhi) শিশুদের দুর্দশা নিজের চোখে দেখেন। তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন শিশুদের তালিকা তৈরির জন্য। সরকারি রেকর্ড খতিয়ে দেখে তৈরি হয় ২২ জন অনাথ শিশুর চূড়ান্ত তালিকা। এই তালিকা অনুযায়ীই বুধবার দেওয়া হয়েছে প্রথম কিস্তির আর্থিক সহায়তা। জানানো হয়েছে, তারা স্নাতক না হওয়া পর্যন্ত এই সহায়তা চলবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT