নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের (Kashmir) রক্তাক্ত পহেলগাঁও হামলার (Pahalgam Attack) বদলা এবার ভয়ঙ্কর মোড় নিয়েছে। ভারত চালিয়েছে এক নিখুঁত কৌশলী পাল্টা আঘাত ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর এবার একেবারে জঙ্গিদের কেন্দ্রবিন্দুতে আছড়ে পড়ল ভারতীয় সেনা। সোমবার শ্রীনগরের (Srinagar) কাছে সফলভাবে এই অভিযানে তিন জন জঙ্গি নিকেশ হয়। সেনার দাবি, এদের মধ্যে একজন ছিল কুখ্যাত লস্কর-এ-তৈবা জঙ্গি সুলেমান শাহ ওরফে হাশিম মুসা। পাকিস্তানের (Pakistan) স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন কমান্ডো, যার বিরুদ্ধে ভারতে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে।
সেনা সূত্রে খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনুপ্রবেশ করে সুলেমান দক্ষিণ কাশ্মীরে সক্রিয় ছিল। তার ব্যবহার করা স্যাটেলাইট ফোনের সিগন্যালের সূত্র ধরেই এই ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) পরিচালনা করে সেনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে M4 কার্বাইন, দুটি AK-রাইফেল ও বিস্তর অস্ত্রভাণ্ডার। কিন্তু এই অভিযানের (Operation Mahadev) প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ ঝাড়ছে পাকিস্তান। ইসলামাবাদ (Islamabaad) দাবি করেছে, নিহতরা জঙ্গি নয়, “নিরপরাধ নাগরিক”। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত মিথ্যে এনকাউন্টার করছে এবং নিরীহ পাকিস্তানিদের তুলে নিয়ে সন্ত্রাসবাদী সাজিয়ে দিচ্ছে। তবে, তারা উত্তর দিতে পারেনি — সীমান্তে অস্ত্র ও স্যাটেলাইট ফোন-সহ ধরা পড়া পাকিস্তানি “নাগরিক”রা কীভাবে ভারতের জঙ্গলে উপস্থিত ছিল?
ভারতীয় সেনার (Indian Army) উচ্চপদস্থ অফিসারদের বক্তব্য, এই অভিযানের মাধ্যমে শুধু প্রতিশোধ নয়, ভবিষ্যতের হামলা রুখতেও কৌশলী ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় কাশ্মীরির মৃত্যু হয়, তার মূল চক্রীও ছিল এই সুলেমান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
