Sandakphu: নতুন পরিবেশবান্ধব যাত্রাপথে সান্দাকফু, এবার ‘ওয়েস্ট ফ্রি ট্রেকিং’ হবে পাহাড়ের নতুন পরিচয়!

রাজ্য

নিউজ পোল ব্যুরো: পাহাড়প্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয় ট্রেকারদের জন্য এবার সান্দাকফুর (Sandakphu) পথে এক অন্যরকম বার্তা! প্লাস্টিক নয়, প্রকৃতির সঙ্গে বন্ধুত্বেই হোক যাত্রা। ভারত-নেপালের (India-Nepal) যৌথ উদ্যোগে গঠিত কমিটি নমস্তে কাঞ্চনজঙ্ঘা ইকো-ট্যুরিজম (Kanchanjunga Eco Tourism) এবার পুজোর মরশুমে সান্দাকফু (Sandakphu) ট্রেক রুটকে সম্পূর্ণ ‘ওয়েস্ট ফ্রি রুট’ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

আরও পড়ুন: Jammu and Kashmir: পহেলগাঁও হামলার বদলার ঝড়! অপারেশন মহাদেবে খতম ৩ জঙ্গি

দার্জিলিংয়ের (Darjeeling) সিঙ্গালিলা জাতীয় উদ্যান ঘেঁষে, পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে অবস্থিত এই শৃঙ্গ থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালুর মতো পৃথিবীর উচ্চতম পাঁচটি পর্বতশৃঙ্গ দেখা যায়। যা একে করে তোলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অন্যতম গন্তব্য। কিন্তু সেই সৌন্দর্য ও রোমাঞ্চের (Sandakphu) পথেই জমছে প্লাস্টিকের স্তূপ, বাড়ছে দূষণ আর বিপদের ঝুঁকি।

তাই এবার এক নতুন নিয়মের পথে হাঁটছে দুই দেশের প্রশাসন ও পর্যটন সংস্থাগুলি। ট্রেক শুরুর আগে ও শেষে পর্যটকদের ব্যাগ তল্লাশি করে দেখা হবে কতটা বর্জ্য নিয়ে ঢুকলেন এবং কতটা ফিরিয়ে আনলেন। কোনোভাবেই ফেলে আসা যাবে না জলের বোতল, স্ন্যাক্সের প্যাকেট বা অন্য কোনও প্লাস্টিকজাত বর্জ্য। চালকদেরও দেওয়া হবে প্রশিক্ষণ যাতে তারা পর্যটকদের বোঝাতে পারেন বর্জ্য ফেরত আনার গুরুত্ব।

এছাড়া দুর্ঘটনা রোধে বাড়ানো হচ্ছে মেডিক্যাল সাপোর্ট, মোতায়েন থাকবে ট্যুরিস্ট পুলিশ, সঙ্গে থাকবে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় ওষুধপত্র। সম্প্রতি দার্জিলিংয়ের তুমলিং-এ আয়োজিত বৈঠকে এইসব পদক্ষেপের রূপরেখা তৈরি হয়েছে। ১৩০টির বেশি হোটেল ও বহু হোমস্টে থাকা এই অঞ্চলে নিয়ম না মানার প্রবণতাও বেড়েছে। তাই এবার কঠোর মনোভাব নিচ্ছে রাজ্য ইকো ট্যুরিজম কমিটি ও জিটিএ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT