Sayantika Banerjee : সিপিএমের লাল পতাকার সঙ্গে বিরিয়ানির হাঁড়ির তুলনা! মন্তব্যে ঘেরাও সায়ন্তিকা, কমেন্টে কটাক্ষের ঝড়

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে নতুন করে বিতর্কে জড়ালেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। সাম্প্রতিক সময়ে তার একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা চলছিলই, তার মাঝেই আবার এক মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে (West Bengal Politics)। একটি পডকাস্টে অংশ নিয়ে বামপন্থীদের উদ্দেশে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, ‘সিপিএমের লাল পতাকা এখন আর আন্দোলনে নয়, বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই বেশি দেখা যায়।’ এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে রাজনৈতিক মঞ্চ সব জায়গাতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh : খড়্গপুরে ভোট দিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ,বিজেপির দিকেই হাওয়া, বাড়বে জয়ের মার্জিন

ঘটনার সূত্রপাত ওই পডকাস্টের এক প্রশ্নকে কেন্দ্র করে। সায়ন্তিকার (Sayantika Banerjee) প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী ভোটে কতটা প্রভাব ফেলতে পারেন এমন প্রশ্ন করা হলে তিনি বাম ভোটব্যাঙ্ক নিয়েই সরাসরি মন্তব্য করেন। তার দাবি, ‘যাদের রাজনৈতিক মেরুদণ্ড আছে, তারা নিজেদের মত করে ভোট দেবে। আর যাদের নেই, তারা অন্য দিকে সরে যাবে।’ তার এই কথার ইঙ্গিত ছিল বাম ভোটের বিজেপির (BJP) দিকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে। এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, ‘বামেরা ধীরে ধীরে রাজনৈতিকভাবে অস্তিত্ব হারিয়েছে। মিছিলে লোক দেখা গেলেও সেই সমর্থন ভোটে প্রতিফলিত হয় না। বরং বিজেপির সঙ্গে বোঝাপড়া করলে ভবিষ্যতে তাদের অবস্থান আরও দুর্বল হবে।’ এরপরই তিনি ‘লাল পতাকা’ প্রসঙ্গে সেই বিতর্কিত মন্তব্য করেন, যা ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই মন্তব্য সামনে আসার পর বাম শিবিরের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের দাবি, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ নয়, বরং শ্রমজীবী মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যকেও অপমান করে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এ ধরনের বক্তব্য একজন প্রার্থীর কাছ থেকে আশা করা যায় না।’ আবার কেউ কেউ বলেছেন, ‘এটি অপরিণত রাজনৈতিক মানসিকতার পরিচয়।’ ভোটের আগে এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ বেড়েছে রাজ্য রাজনীতিতে। এখন দেখার, এই বিতর্কের প্রভাব ভোটবাক্সে কতটা পড়ে।