Dilip Ghosh : খড়্গপুরে ভোট দিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, ‘বিজেপির দিকেই হাওয়া, বাড়বে জয়ের মার্জিন’

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: খড়্গপুরে সকাল সকাল ভোট দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), আর ভোটদান সেরে বেরিয়েই দিলেন আত্মবিশ্বাসী বার্তা। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, তিনি ২৬৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার দাবি, খড়্গপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে (Kharagpur Election)। শুধু নিজের এলাকা নয়, গোটা পশ্চিমবঙ্গেই একই চিত্র দেখা যাচ্ছে বলে তিনি মনে করছেন। তার কথায়, ‘সব জায়গাতেই ভালোভাবে ভোট হচ্ছে, মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, কোনও অশান্তির খবর নেই।’ জয়ের বিষয়ে প্রশ্ন করা হলে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, খড়্গপুর বরাবরই বিজেপির (BJP) শক্ত ঘাঁটি। তাই এবারও জয় নিয়ে তিনি নিশ্চিত। তবে শুধু জয় নয়, জয়ের ব্যবধান বাড়ানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী (BJP)। তার মতে, সাধারণ মানুষের সমর্থন এখন আরও স্পষ্টভাবে বিজেপির দিকে ঝুঁকেছে (Kharagpur Election)।

আরও পড়ুন: Sukanta Majumdar: স্ত্রীকে সঙ্গে নিয়ে বুথে সুকান্ত মজুমদার, বালুরঘাটের প্রাচ্য ভারতী এলাকায় দিলেন ভোট

দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, আগে বিজেপির (BJP) পক্ষে যে সমর্থন ছিল, তা অনেকটাই ‘আন্ডারকারেন্ট’ হিসেবে কাজ করত। কিন্তু বর্তমানে সেই সমর্থন প্রকাশ্যে চলে এসেছে। মানুষের মনোভাব এখন স্পষ্ট, এবং তা নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হবে বলে তিনি আশাবাদী। নিজের এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের কথা উল্লেখ করে তিনি জানান, এখনও পর্যন্ত কোনও হিংসার খবর পাওয়া যায়নি। তবে দাঁতন এলাকায় কিছু সমস্যা তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তা ছাড়া ভোটের আগে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলেই তার দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার মতে, এত বড় রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই দায়িত্ব কমিশন যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করছে। খড়্গপুরে ভোটের দিন সকালেই বিজেপি প্রার্থীর আত্মবিশ্বাসী সুর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে (Kharagpur Election)।