kanwariyas : শ্রাবণে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কানওয়ার তীর্থযাত্রীদের বহনকারী বাস, মৃত ১৮, দাবি বিজেপি সাংসদের

দেশ

নিউজ পোল বাংলা : শ্রাবণে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার পরিবহনকারী একটি গাড়ির সঙ্গে কানওয়ার (kanwariyas) যাত্রীদের বহনকারী একটি বাসের সংঘর্ষের ঘটে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন যে দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে এই দুর্ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ ঝাড়খণ্ডের দেওঘরে। ইন্সপেক্টর জেনারেল (দুমকা জোন) শৈলেন্দ্র কুমার সিনহা জানিয়েছেন দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া বনের কাছে কানওয়ারিয়াদের বহনকারী ৩২ আসনের বাসের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। যদিও ট্রাফিক ডেপুটি এসপি লক্ষ্মণ প্রসাদ জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা শেখর দুবে বলেছেন, “আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে, শ্রাবণ মাসে কানওয়াড় যাত্রার সময়, বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: Wheather Update : মঙ্গলেও কমবে না দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ, ভারী বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

কানওয়ার (kanwariyas) যাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনার পরেই স্থানীয়রা মোহনপুর থানার ইনচার্জ প্রিয়রঞ্জনকে খবর দেন। খবর পেয়েই মোহনপুর থানার ইনচার্জ একটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি মোহনপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে (BDO) খবর দেন। সকলে মিলেই আহতদের অ্যাম্বুলেন্সে করে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) পাঠানোর ব্যবস্থা করেন। সেখান থেকে আহতদের দেওঘর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বর্তমানে মৃতদেহগুলি দেওঘর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে, যেখানে আহতদেরও চিকিৎসা চলছে। স্থানীয়দের মতে, ২০ জনেরও বেশি ভক্ত গুরুতর আহত হয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E