Himachal Pradesh: হিমাচল প্রদেশের মান্ডিতে বিপর্যয়ের কবলে বহু পর্যটক

দেশ

নিউজ পোল ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ের কবলে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি। লাগাতার মেঘ ভাঙা বৃষ্টিতে (Heavy Rain ) রাস্তায় নেমে এসেছে কাদা জল মাটি। পান্ডোহ বাঁধের কাছে মান্ডিতে ধস নেমে এসেছে। তার জেরে চণ্ডীগড় -মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তার উপরে নেমে এসেছে মাটি পাথর কাদা। তার ফলে প্রশাসনের উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, চাপা পড়ে গিয়েছে অনেক গাড়ি। দফায় দফায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তার উপরে নেমে আসা মাটি পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আটকে থাকা পর্যটকদের দ্রুত উদ্বারের আশ্বাস প্রশাসনের।

আরও পড়ুনঃ Mamata Banerjee : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বীরভূমের-জঙ্গলমহলের পর এবার পাহাড়ে মিছিল করতে পারেন মমতা

মান্ডি নদীর ধারে প্রায় ৮০০ মিটার বিস্তৃত একটি জায়গা, যা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) প্রাণকেন্দ্র। এখানকার সৌন্দর্য্যের টানে বিশেষত অক্টোবর নভেম্বর মাসে ভিড় জমান পর্যটকেরা। তবে বর্ষার ভয়ঙ্কর রূপ দেখতেও জুলাই আগস্ট মাসে আসেন অনেকে। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির (Heavy Rain ) জেরে বদলে গিয়েছে এলাকার চেহারা। রাস্তার উপর নেমে আসা মাটি পাথর পড়ে থাকার জেরে দীর্ঘ সময় বন্ধ হয়ে যায় চন্ডীগড় মানালি জাতীয় সড়ক। তবে ব্যাপক বৃষ্টির (Heavy Rain) জেরে উদ্বার কাজ চালাতেও বেশ বেগ পেতে হয় মান্ডির পুলিশ আধিকারিকদের। প্রশাসনের উদ্যোগে কড়া নজরদারি রাখা হচ্ছে পরিস্থিতির উপর। আপাতত বন্ধ রাখা হয়েছে জাতীয় সড়ক। তবে তা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খুলে দেওয়া হবে পর্যটকদের জন্যে ।
এই রকম ভয়াবহ বিপর্যয়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। জেল রোড, জোনাল হাসপাতাল রোড এবং সাইন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে কিরাতপুর মানালি চার লেনের এবং পাঠানকোট মান্ডি জাতীয় মহাসড়কও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিপদ বুঝে বহু পর্যটকদের উদ্বার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোনাল হাসপাতালের দিকে যাওয়ার রাস্তায় কাদামাটি পড়ে আছে। সাইন এলাকায় এই ধসের স্রোত সাধারণ মানুষের বাড়ির কাছেও পৌঁছে গিয়েছে, যার ফলে মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রতি বছর বর্ষাকালে একটি ভয়াবহ রূপ নেয় হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি। পান্ডোহ বাঁধের কাছে মান্ডিতে প্রকৃতির এই ভয়াবহ রূপ দেখতে ভিড় জমান অগণিত পর্যটকেরা। তার জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গ সহ উত্তরের প্রতিটি জেলায় এক নাগারে বৃষ্টি (Heavy Rain ) হয়ে চলেছে । তাই এই দুর্ঘটনা বলে মনে করছেন মান্ডির পুলিশ সুপার সাক্ষী ভার্মা। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বরও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole