নিউজ পোল ব্যুরো: বাংলায় নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ সমীক্ষার বিরুদ্ধে আদালতের দরজা ঠেকিয়েছে রাজ্য সরকার। গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের মধ্যে গুঞ্জন চলছিল, এই ধরণের একটি পদক্ষেপ নেওয়া হতে পারে। অবশেষে, সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলায় যুক্ত হতে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে নামকরা আইনজীবী কপিল সিব্বল এই মামলায় সওয়ালকারী হিসেবে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: New York: ম্যানহাটনে শুটআউট! কর্পোরেট জোনে হানা ‘লোন উলফ’-এর, নিহত পুলিশ-সহ ৪, খতম আততায়ীও
রাজ্য সরকারের এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) বিশেষ ভোটার তালিকা সমীক্ষা শুরু করার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বিহারের (Bihar) মতো রাজ্যেও এ ধরনের সমীক্ষা চালানো হয়েছিল, এবং সেখানে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সূত্র ধরে এখন বাংলায় এই সমীক্ষা শুরু হলে রাজ্য সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকার বর্তমানে আত্মবিশ্বাসী কারণ, সম্প্রতি একাধিক মামলায় শীর্ষ আদালতে সফলতা লাভ করেছে। যেমন, এসএসসি মামলায় (SSC Scam) এবং ওবিসি (OBC) সংরক্ষণ সম্পর্কিত মামলা। এই সফলতার ফলশ্রুতিতে রাজ্য সরকারের আইনজীবীরা এখন আত্মবিশ্বাসী, এবং তাই কমিশনের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করার পথেও তারা এগিয়ে এসেছে।
তবে প্রশ্ন উঠছে, কেন এতটা উদ্বেগের সৃষ্টি? বাংলায় ভোটার তালিকার সমীক্ষার শুরু এখনও হয়নি, কিন্তু কমিশন ইতিমধ্যেই বিহারের (Bihar) কায়দায় প্রাথমিক পদক্ষেপ (Supreme Court) নিতে শুরু করেছে। বিহারে ২০০৩ সালের তালিকা প্রকাশের পর, বাংলাতেও নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ১০৯টি বিধানসভা কেন্দ্রের ভোটার নথি অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখন, রাজ্য সরকারের লক্ষ্য স্পষ্ট! আগেভাগেই আইনগত ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করা। আগামী ১২ ও ১৩ আগস্ট শীর্ষ আদালতে (Supreme Court) এই মামলার শুনানি হতে পারে, এবং তা যে রাজ্যের জন্য এক বড় রাজনৈতিক অস্ত্র হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে, বাংলায় কি কমিশনের অযাচিত হস্তক্ষেপ রুখে দিতে রাজ্য সরকারের এই মামলা সফল হবে? অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এর পেছনে রয়েছে আরো গভীর কোনো চক্রান্ত?
