প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হতে চলেছে সেনা, দেশীয় প্রযুক্তিতে ভারত তৈরি করছে Baby S-400

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো : সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করছে ভারত। নিজেদের দেশের নিরাপত্তায় বাইরের রাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চাইছে ভারত। সেই আত্ননির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। সীমান্তে শত্রুদের মোকাবিলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ বা QRSAM সিস্টেম বানাচ্ছে ভারত। যাকে ভালোবেসে সেনাবাহিনী ডাকছে ‘বেবি এস-৪০০’ (Baby s-400) বলে।


‘বেবি এস-৪০০’ বানাতে ভারতের খরচ হবে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি। পাক-চিন-তুরস্কের ড্রোন হামলা রুখতেই তৈরি করা হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই সামরিক অস্ত্র। অপরেশন সিঁদুরের সময় ভারতের উপর চিন ও তুর্কি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান। এই সময় রাশিয়ার তৈরি এস ৪০০ প্রতিহত করেছিল ড্রোন হামলাকে। তবে এবার বাইরের কারও অস্ত্র নয়। আগামী দিনে এই রকম ড্রোন হামলা রুখতে কাজ করবে নিজেদের দেশের তৈরি অস্ত্র। মূলত নিচু এলজা দিয়ে উড়ে আসা ড্রোনকে প্রতিহত করতেই তৈরি করা হচ্ছে ‘ বেবি এস – ৪০০’।

আরও পড়ুন : Terrorists Killed উপত্যকা জুড়ে চলছে জঙ্গিদমন অভিযান, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ২ জঙ্গিকে নিকেশ করল সেনা

জেনে নিন কেমন হতে চলেছে এই অস্ত্র….

৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে হবে নয়া ডিফেন্স সিস্টেম ‘বেবি এস-৪০০’ (Baby s-400)-র পাল্লা। নিচের দিন থেকে আসা আক্রমন রুখে দেওয়া হবে এই অস্ত্রের কাজ। নাম বেবি হলেও এর ক্ষমতা বিশাল। নয়া ডিফেন্স সিস্টেম মাটির উপরে ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত উড়ে আসা যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ মিসাইলকে ধুলোয় মিশিয়ে দেবে।শব্দের চেয়ে ৪.৭ গুণ বেশি হবে একটি QRSAM মিসাইলের গতিবেগ । মিসাইলগুলিকে তৈরি করা হচ্ছে নিচু জায়গা থেকে ও দ্রুত গতিতে ছুটে আসা ড্রোন প্রতিহত করার জন্য। সাড়ে চার মিটার লম্বা মিসাইলের ওজন রাখা হয়েছে, ২৭০ কিলোগ্রামের আশপাশে। সিঙ্গল স্টেজ, সলিড রকেট জ্বালানির মতো নির্ভরযোগ্য ও বহু ব্যবহৃত জ্বালানি ব্যবহার হবে। ভবিষ্যতের কথা ভেবেই ডিআরডিও ভারতীয় সেনার জন্য তৈরি করছে অত্যাধুনিক এই অস্ত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT