Durga Puja 2025: সবুজ ভাবনায় শতবর্ষ, টালা প্রত্যয়ের পুজোয় ‘বীজ অঙ্গন’, নামকরণে মুখ্যমন্ত্রী!

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তর কলকাতার (North Kolkata) শতবর্ষ ছুঁয়ে ফেলা ঐতিহ্যবাহী টালা প্রত্যয় এবার দুর্গাপুজোয় (Durga Puja 2025) হাজির নতুন এক চমকে। থিমের নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। শহরজুড়ে ‘সবুজ রবে বাংলা’ টিজারে যখন উত্তেজনার পারদ চড়ছিল, তখনই ফাঁস হল আসল খবর। এবারের থিম ‘বীজ অঙ্গন’, যার নামকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: ১৭ মাসের প্রতীক্ষা, তবু নেই বুলেটপ্রুফ গাড়ি! সাধারণ ইনোভাতেই সফর শেষ পর্যন্ত ধনখড়ের

দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই কেবল উৎসব নয়, এ এক সাংস্কৃতিক বিপ্লব, আর সেই বিপ্লবের অন্যতম মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী নিজে। পুজো (Durga Puja 2025) উদ্বোধন হোক বা প্রতিমার চক্ষুদান, থিমের গান লেখা হোক বা শিল্পীর পাশে দাঁড়ানো! বাংলার শ্রেষ্ঠ উৎসবের কর্ণধার যেন তিনিই। এবারের থিম ‘বীজ অঙ্গন’ একদিকে যেমন পরিবেশ-সচেতনতা ছড়িয়ে দেয়, তেমনই এটি এক প্রতীক, নতুন জন্ম, নতুন ভাবনার শিকড় গজানোর। পুজোর শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় গড়া এই থিম নিয়ে যখন আলোচনা হয় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে, তিনি মন দিয়ে শোনেন, বোঝেন, ভাবেন। আর তারপর নিজেই বলেন, “এই থিমের নাম হোক বীজ অঙ্গন।” এক কথায়, উৎসবের আঙিনায় বীজ রোপণ করলেন সৃজনের!

টালা প্রত্যয়ের সদস্য জানান, “এই নাম যেমন ভাবনার গভীরতা বহন করে, তেমনই মুখ্যমন্ত্রীর আশীর্বাদও আমাদের কাছে বিশাল অনুপ্রেরণা।” গত তিন বছর ধরে এই পুজোর শুভ সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবারও তাকে ঘিরেই পুজোর আগমনী সুর। শতবর্ষে টালা প্রত্যয় শুধু অতীতের স্মারক নয়, বরং ভবিষ্যতের বার্তা যেখানে শিল্প, পরিবেশ ও সংস্কৃতি হাত ধরাধরি করে এগিয়ে চলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT