নিউজ পোল ব্যুরো: ঘোষিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল। এই প্রথম কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছে, এবং সেই নতুন পরীক্ষাপদ্ধতির মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS result) প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওএমআর শিটে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল (HS result) প্রকাশ পেতে লেগেছে মাত্র ৩৯ দিন, যা প্রশাসনিক কার্যক্ষমতার দিক থেকেও এক নজির। এ বার পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ—২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরের তুলনায় এটি সর্বোচ্চ। তবে সর্বোচ্চ নম্বরের দিক থেকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সন্তুষ্ট নন বলেই জানালেন সাংবাদিক বৈঠকে।
আরও পড়ুন:new movie: ব্যস্ত রাস্তায় বিপজ্জনক কেরামতি! ছবিমুক্তির আগেই আইনি জটিলতায় জড়ালেন টিকু–মানসী
ফলাফল (HS result) অনুযায়ী সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে মোট ৬৯ জন। এর মধ্যে মাত্র তিন জন ছাত্রী। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র—ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। তাঁরা বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের দীপান্বিতা পাল—তার নম্বর ৯৮.৪ শতাংশ, সার্বিক র্যাংক চার।
মেধাতালিকায় বাণিজ্য বিভাগ থেকেও জায়গা হয়েছে এক জনের—এপি ডিইপিইটি ক্যালকাটা মাদ্রাসার গোলাম ফৈজল, তার নম্বর ৯৭.৫০ শতাংশ, স্থান অষ্টম। অন্যদিকে আবদুল মোতালেক হাই মাদ্রাসার রেহান রিজভি পেয়েছে ৯৮.৩৮ শতাংশ নম্বর, সার্বিক র্যাংক পঞ্চম। অধিকাংশ শীর্ষস্থান দখল করেছে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা, যা নতুন পদ্ধতিতে তাদের প্রস্তুতির মানও তুলে ধরে।
সংসদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS result) বিশ্লেষণ করলে বোঝা যায় যে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার অভ্যাস গড়ে তোলা। কিছু স্কুলে অসাধারণ ফল দেখা গেলেও সার্বিকভাবে অনেক পরীক্ষার্থী আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ০.৪৮ শতাংশ ছাত্রছাত্রী। ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১০.৪ শতাংশ এবং ৬০ শতাংশের বেশি পেয়েছে ৪১.১৬ শতাংশ ছাত্রছাত্রী। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS result) পাশের হার বাড়িয়ে স্বস্তি দিলেও সর্বোচ্চ নম্বরের কম উপস্থিতিই ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা। নতুন সেমেস্টার পদ্ধতি, নতুন প্রশ্নপত্র এবং ওএমআর শিট—সব মিলিয়ে এই ফলাফল (HS result) এক নতুন অধ্যায় খুলে দিল রাজ্যের পরীক্ষাপদ্ধতিতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
