Shah Rukh Khan : দিল্লির বিয়েতে সলমন-শাহরুখের ভাইরাল নাচ! ও ও জানে জানা’র নস্ট্যালজিয়া ফিরল মঞ্চে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ‘সময় চলিয়া যায়’—কবি যোগীন্দ্রনাথ সরকারের কাকাতুয়ার এই বিখ্যাত উক্তি জীবনের অমোঘ সত্যকে ফুটিয়ে তোলে। তবে বলিউডের খানদের ক্ষেত্রে সময় যেন থমকে থাকে। সেই ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল সলমন খানের (Salman Khan) প্যার কিয়া তো ডরনা কিয়া। আর ২০২৫ সালের এক আলোচিত মুহূর্তে, সলমন (Salman Khan) আবারও সেই ছবির সুপারহিট গান ও ও জানে জানা-তে নাচের দৃশ্য দেখালেন। নাচের সঙ্গে ছিলেন তার ‘ভাই’ শাহরুখ খান (Shah Rukh Khan)। দিল্লির এক বিয়েবাড়িতে দুই সুপারস্টারের এই যৌথ পারফরম্যান্স মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় (Social Media) ।

আরও পড়ুন : Arbaaz Khan- Sshura Khan : “ছোট্ট হাত ও পা, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ” – আরবাজ-সুরা প্রকাশ করলেন কন্যাসন্তান সিপারার প্রথম ঝলক

বিয়েবাড়ির মঞ্চে দু’জনে পরস্পরকে আলিঙ্গন করেন এবং তারপরেই শুরু হয় সেই নস্ট্যালজিক নাচ। ১৯৯৮ সালে সলমনের শার্টলেস লুক ও স্টেপ ছিল সকলের প্রিয়, আর সেই স্টেপ এখনো তিনি ভুলে যাননি। তবে দর্শকদের জন্য সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল শাহরুখের নাচ। নেটিজেনরা বিস্মিত হয়ে লিখছেন, “শাহরুখ কীভাবে এত বছর পরও স্টেপগুলো মনে রেখেছেন!” এ ছাড়াও, এই বিয়েতে তাঁরা আরও কয়েকটি জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন। বরবধূকে অভিনন্দন জানাতে ও মঞ্চে অংশ নিতে দেখা গেছে দু’জনকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন লাস্যময়ী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), যিনি নিজেও পারফর্ম করেছেন এবং মঞ্চে এক আলাদা চমক সৃষ্টি করেছেন। ১৯৯৮ সালে সলমন প্যার কিয়া তো ডরনা কিয়াতে অভিনয় করছিলেন, আর শাহরুখ কুছ কুছ হোতা হ্যায় দিয়ে দর্শকদের মন মাতিয়ে তুলছিলেন। ততকালীন ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে, বহু বছর পরও খান দম্পত্তির জনপ্রিয়তা অবিকল টিকিয়ে আছে। এই ভাইরাল ভিডিও যেন পুনরায় মনে করিয়ে দিল সেই স্বর্ণযুগের স্মৃতি। সময় চললেও (Bollywood nostalgia) কখনো হারায় না। সলমন (Salman Khan) ও শাহরুখের (Shah Rukh Khan) পারফরম্যান্স দেখেই বোঝা যায়, সত্যিই খানেরা সময়কে পকেটে পুরে রাখতে জানেন। নতুন প্রজন্মের ভক্তরা যেমন মুগ্ধ, পুরনো দর্শকরাও আবার সেই সোনালি দিনগুলোর স্মৃতি তাজা করছেন।