Election 2026: বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ১৪৪ আসনে চমক! ভবানীপুর–নন্দীগ্রামে শুভেন্দু

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সোমবার বামফ্রন্ট ও এসইউসিআই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে মোেট ১৪৪টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং চেনা মুখের নাম উঠে এসেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তাকে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র-দক্ষিণ কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে নতুন ও পুরনো মুখকে প্রার্থী করেছে বিজেপি। কোচবিহার উত্তর কেন্দ্রে সুকুমার রায়, শীতলকুচিতে সাবিত্রী বর্মন, দিনহাটায় অজয় রায়, তুফানগঞ্জে মালতীরাভা রায় এবং কালচিনিতে বিশাল লামাকে প্রার্থী করা হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। শিলিগুড়িতে শংকর ঘোষ, রায়গঞ্জে কৌশিক চৌধুরী, বালুরঘাটে বিদ্যুৎ রায়, মালদায় গোপালচন্দ্র সাহা, সুজাপুরে অভিরাজ চৌধুরী এবং বহরমপুরে সুব্রত মৈত্রকে প্রার্থী করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান জেলার একাধিক আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় বেশ কিছু নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে রাজ্যে নির্বাচনী লড়াই আরও জোরদার হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন বাকি দফার প্রার্থী তালিকার দিকে নজর রাজ্যের রাজনৈতিক মহলের।