নিউজপোল ব্যুরো: উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মক্কা-সহ সৌদি আরবের একাধিক শহরে এয়ার স্ট্রাইক অ্যালার্ট! মঙ্গলবার ইয়েমেনের হুথি গোষ্ঠীর মিসাইল ও ড্রোন হামলার পর মক্কা, জেদ্দা ও তায়েফে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স।
মক্কায় এই সতর্কতা বিশেষভাবে নজর কেড়েছে। কারণ, সাম্প্রতিক সংঘাতের মধ্যে এই শহরে এমন সতর্কবার্তা প্রথমবার জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে এবং খোলা জায়গা ও জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর সিভিল ডিফেন্স জানায়, মক্কায় বিপদের পরিস্থিতি কেটে গিয়েছে।
আরও দেখুন:-চিটফান্ড মামলায় ফের সক্রিয় ED, কলকাতার ৬ জায়গায় একযোগে তল্লাশি
এর মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোনকে আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে হুথি নেতৃত্ব মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
সৌদির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে। এর আগে একাধিক হামলায় ৭৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পাল্টা ইয়েমেনে হুথি ঘাঁটিতেও হামলা
