শান্তিনিকেতনে তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক! বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে যেন বদলে গিয়েছে রাজনৈতিক অঙ্ক। গতকাল সন্ধ্যায় শান্তিনিকেতনে একটি বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বির্তক। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতার গোপন বৈঠকের অভিযোগ। এই ঘটনার সামনে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অন্দরেই তৈরি হল অস্বস্তি, যার বহিঃপ্রকাশ ঘটে দলীয় কর্মীদের বিক্ষোভে। যদিও দলের একাংশের অভিযোগ এই বৈঠকে আর্থিক […]

Continue Reading

‘শালীনতার সীমা ছাড়িয়েছে কংগ্রেস’, খাড়্গের মোদীকে নিয়ে মন্তব্যে সরব অমিত শাহ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার পটনায় খাড়্গের বক্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেসকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। খাড়্গের মন্তব্যের নিন্দা করে অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক […]

Continue Reading

‘এত বড় মেগা ইভেন্টে ভুল-ত্রুটি হয়েই থাকে’, চোরবাগান নিয়ে মন্তব্য দিলীপের

নিউজপোল ব্যুরো: চোরবাগানের বিপর্যয় ঘিরে গাফিলতির অভিযোগ ও তদন্তের আবহে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বড় মাপের অনুষ্ঠানে ছোটখাটো ভুলত্রুটি হতে পারে বলে মন্তব্য করলেও, এমন ঘটনা যে কোনওভাবেই কাম্য নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় পুলিশের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করছেন দিলীপ। একটা সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এত […]

Continue Reading

ফের সংসদে ডিলিমিটেশন বিল, মহিলা সংরক্ষণও কি পাশ করাতে মরিয়া কেন্দ্র?

নিউজপোল ব্যুরো:চলতি মাসের শেষেই সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। এসআইআর নিয়ে বিতর্ক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবির আবহে এই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ওই অধিবেশনে ফের ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর আগে বাজেট অধিবেশনে […]

Continue Reading

আলিমুদ্দিনের সামনে চণ্ডীপাঠের আসর, সনাতনীদের দাবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা

নিউজপোল ব্যুরো:কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরের সামনে চণ্ডীপাঠকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। রাস্তার একদিকে সিপিএমের পার্টি অফিস, অন্যদিকে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখান থেকেই মাইকে চণ্ডীপাঠ করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, সিপিএমের নেতাদের শুভবুদ্ধির উদয় এবং তাঁদের পাপবোধ থেকে মুক্তির কামনায় এই ধর্মীয় কর্মসূচির আয়োজন। কর্মসূচিতে অংশ নেওয়া এক সদস্যের বক্তব্য, মানুষের মনে […]

Continue Reading

পুজোর আগেই স্বস্তি, তোলাবাজি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন সব্যসাচী দত্ত

নিউজপোল ব্যুরো:পুজোর আগে আইনি স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। তোলাবাজির মামলায় মঙ্গলবার তাঁকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশের পর তাঁর জেলমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। ২০১৮ সালের একটি তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন রাতে রাজারহাটের বাড়ি থেকে সব্যসাচীকে […]

Continue Reading

যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা! এবার কোথায় পথে নামবে বিরোধীরা?

নিউজপোল ব্যুরো:দিল্লির রাজনীতিতে প্রতিবাদের অন্যতম পরিচিত মঞ্চ যন্তর মন্তর। বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের বিক্ষোভে বারবার উত্তপ্ত হয়েছে এই এলাকা। এবার সেই যন্তর মন্তরকেই বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। দিল্লি পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি বন্ধ করা হয়েছে বলে […]

Continue Reading

বিক্ষোভকারীরা মুক্ত কিন্তু দীপকে-সৌরভ-ধ্রুবরা কোথায়? আজ দিল্লিতে ফের রাজপথে নামার ডাক

নিউজপোল ব্যুরো: দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। এরই মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। শনিবারের অভিযানে আটক প্রায় ৩ হাজার বিক্ষোভকারীকে পুলিশ মুক্তি দিলেও দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং ইউটিউবার ধ্রুব রাঠির এখনও সন্ধান মেলেনি। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন […]

Continue Reading

‘দেশ গঠনে রাজনীতির প্রয়োজন’, সক্রিয় রাজনীতিতে প্রাক্তন CBI প্রধান নাগেশ্বর রাও

নিউজপোল ব্যুরো: চার দশকের প্রশাসনিক জীবনের পর এবার সক্রিয় রাজনীতিতে পা রাখলেন CBI-এর প্রাক্তন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। শনিবার বারাণসীতে আনুষ্ঠানিকভাবে সর্বজন সনাতন পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য কাশীকেই বেছে নিয়েছেন বলে জানান নাগেশ্বর। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন CBI প্রধান বলেন, দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে […]

Continue Reading

নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরছেন কোয়েল? বিজেপির টিকিটে রাজ্যসভায় লড়ার জল্পনা

নিউজপোল ব্যুরো: কোয়েল মল্লিককে ঘিরে ফের তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিনেত্রীর ইস্তফায় খালি হওয়া রাজ্যসভার আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এই ভোটকে ঘিরেই রাজনৈতিক মহলে কানাঘুষো, নিজের ছেড়ে যাওয়া আসনে কি ফের প্রার্থী হতে পারেন কোয়েল? তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোয়েলের নাম […]

Continue Reading