Rani Rashmoni birth anniversary:মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা রানী রাসমণিকে,দক্ষিণেশ্বর হয়ে উঠল আধুনিক দৃষ্টিনন্দন!

রাজনীতি রাজ্য

 

নিউজ পোল ব্যুরো:পুজোর আবহের মধ্যে পড়েছে দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জন্মদিন (Rani Rashmoni birth anniversary)। এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/28/vijay-karur-stampede-compensation-20-lakh/

রানী রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন হালিশহরের কাছে কোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার জানবাজার এলাকার বাসিন্দা ছিলেন। স্বামীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব সামলান এবং সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে লিখেছেন, “লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে (Rani Rashmoni birth anniversary) তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপনার সময়ের বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

একই পোস্টে মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছেন। তিনি জানান, “দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজানো হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে, যার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াক নয়, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করেছি। দক্ষিণেশ্বর রেলস্টেশনকেও মন্দিরের আদলে সাজানো হয়েছে।”

রানী রাসমণি সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষের সুবিধার জন্য আহিরিটোলা ঘাট, বাবু ঘাট, নিমতলা ঘাট নির্মাণ করেছিলেন। হিন্দু ধর্মের মধ্যে বৈষম্য দূরীকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি সকলের কাছে ‘লোকমাতা’ হিসেবে পরিচিত। বিশেষভাবে, কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই মন্দিরেই তিনি শ্রী রামকৃষ্ণকে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করেন এবং তাঁর পৃষ্ঠপোষক হন।

রানী রাসমণির জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা এবং দক্ষিণেশ্বরের আধুনিকায়নের খতিয়ান উভয়ই তুলে ধরেছে ইতিহাস ও আধুনিক উন্নয়নের সংমিশ্রণ।