Vijay Karur stampede compensation:পদপিষ্টে মৃতদের পরিবারকে ২০ লক্ষ,আহতদের ২ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করলেন বিজয়!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থেকে নেতা হিসেবে পরিচিত বিজয় (Vijay Karur stampede compensation) পদপিষ্ট দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর এলাকায় তার সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৬ জন। বিজয় ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি এক্সবার্তায় লিখেছেন, “আমি জানি এই ক্ষতি অপূরণীয়। আপনাদের প্রিয়জনদের হারানোর যন্ত্রণা আমার সবথেকে বড় বেদনা। আমার মন ও চোখে আপনাদের দুঃখে জল এসে যাচ্ছে। আমার হৃদয় ভারাক্রান্ত।”

আরও পড়ুনhttp://:https://thenewspole.com/2025/09/28/arjun-singh-warning-santosh-mitra-square-durga-puja-controversy/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এছাড়া তামিলনাড়ু সরকারও মৃতদের পরিবারকে ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, “আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের সমাবেশে পদপিষ্ট হয়ে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। ভবিষ্যতেও এরকম ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সতর্ক থাকতে হবে।” তদন্তের জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে কমিশন বসানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই পরিস্থিতিতে বিজয়ের (Vijay Karur stampede compensation) চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে টিভিকে-র (Tamizhaga Vetri Kazhagam) প্রত্যেক জেলা সম্পাদকদের নিরাপত্তা বাড়ানোর জন্য।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিজয়ের জনসভায় প্রাথমিকভাবে ৩০ হাজার সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ। গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, সভায় প্রায় ছ’ঘণ্টা দেরি হওয়ায় বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটায় বিজয় বক্তৃতা শুরু করলে হাজারো সমর্থক মঞ্চের দিকে ছুটতে শুরু করেন। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে বহু মানুষ পদপিষ্ট হন, শিশুদেরও অভিভাবকদের থেকে ছিটকে পড়তে হয়।