Samik Bhattacharya: বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে ধোঁয়াশা জারি, জবাব এড়ালেন শমীক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আগে বাংলায় বিজেপির ‘মুখ’ কে? এই প্রশ্ন ঘিরে জল্পনা তুঙ্গে। রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৬-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদে বিজেপির (BJP) মুখ হতে চলেছেন কে? শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ঘোরাফেরা করলেও, রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এই নিয়ে কোনও স্পষ্ট বার্তা দিতে নারাজ। বরং কৌশলী ভাবে বিষয়টি সর্বভারতীয় নেতৃত্বের কোর্টে ঠেলে দিলেন তিনি।

আরও পড়ুন: PM Modi: অযোধ্যার সরযূ এবার পৌঁছল আটলান্টিকের পাড়ে! রামমন্দিরের বার্তা নিয়ে বিশ্বভ্রমণে মোদী

সোমবার রাতে এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কি না, তখন সরাসরি উত্তর না দিয়ে শমীক (Samik Bhattacharya) বলেন, “দেশের কোনও রাজ্যে কি বিজেপি আগে থেকে মুখ ঘোষণা করে ভোটে নামে?” তার কথায়, “যদি পার্টি মনে করে, করতে পারে। সিদ্ধান্ত সর্বভারতীয় নেতৃত্ব নেবে।”

তবে অসমে হিমন্ত বিশ্বশর্মাকে (Himanta Biswasharma) ভোটের আগেই মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়ে যান রাজ্য সভাপতি। রাজনৈতিক মহলের মতে, শমীকের এই মন্তব্যেই স্পষ্ট, বাংলায় বিজেপির ভেতরেই মুখ নিয়ে স্পষ্ট মতৈক্য এখনও নেই। এই সাক্ষাৎকারে তিনি রাজ্যের সাংগঠনিক দুর্বলতাও স্বীকার করে নিয়েছেন। বুথ স্তরে এজেন্ট দেওয়ার প্রশ্নে তিনি বলেন, “সব বুথে এজেন্ট দিতে পারব, এমন দাবি বিজেপি করছে না।” পাশাপাশি, তিনি আশাবাদী ভোটারদের রাজনৈতিক বোধ নিয়ে। বলেন, “মানুষ তৃণমূলের দুর্নীতিতে ক্লান্ত। তাদের মধ্য থেকেই অনেকে আমাদের ভোট দেবে।” আর জি কর কাণ্ড (RG Kar Case) কিংবা অন্যান্য সিবিআই (CBI) তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন করা হলে শমীক (Samik Bhattacharya) বলেন, “আমি সরকারের প্রতিনিধি নই, সিবিআইয়ের মুখপাত্রও নই। তবে দলের তরফে বলছি, এই দীর্ঘসূত্রিতা নিয়ে আমরা খুবই বিরক্ত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT