নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ধর্মীয় সংস্কৃতির স্পর্শ এনে এক অভিনব নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। শুধু রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নয়, সঙ্গে নিয়ে গেলেন ভারতের আত্মার প্রতীক- সরযূর জল, রামমন্দিরের (Ram Mandir) প্রতিরূপ এবং মধুবনী শিল্পের ঝলক। বিশ্বদর্শনের মোড়কে ভারতের মাটির গন্ধ ছড়িয়ে দিলেন আটলান্টিক পেরিয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে।
আরও পড়ুন: Donald Trump: ডলারের বিকল্প মানেই শত্রু? BRICS-এর দিকে ট্রাম্পের রক্তচক্ষু
পাঁচদেশীয় বিদেশ সফরে বেরিয়েছেন মোদী (PM Modi)। প্রথমেই আফ্রিকার ঘানা, তারপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের (Caribbean Islands) ত্রিনিদাদ (Trinidad) ও টোবাগো (Tobago), আর্জেন্টিনা (Argentina) হয়ে এখন ব্রাজিলে, ব্রিকস সম্মেলনে (BRICKS) অংশ নিতে। কিন্তু এই সফরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তার দেওয়া উপহারগুলি, যেখানে কূটনীতির সঙ্গে জুড়ে গিয়েছে ভারতীয় সংস্কৃতির পরম্পরা।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর যার শিকড় ভারতের বিহারে (Bihar) তার হাতে মোদী (Narendra Modi) তুলে দিয়েছেন একটি পবিত্র কলসি, যার মধ্যে রয়েছে অযোধ্যার সরযূ নদীর জল। এই সঙ্গে রয়েছে রামমন্দিরের এক অপূর্ব ক্ষুদ্র প্রতিরূপ। একদিকে ধর্মীয় অনুভূতির সম্মান, অন্যদিকে প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগসূত্রকে আরও দৃঢ় করার ইঙ্গিত।

এরপর আর্জেন্টিনায় পৌঁছে মোদী দেখা করেন সে দেশের প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে। সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় শিল্পকলা ও প্রতীক তুলে দেন উপহার হিসেবে — রাজস্থানের তৈরি সিংহমূর্তি। শুধু রাষ্ট্রপতিই নন, আর্জেন্টিনার উপ-রাষ্ট্রপতিও উপহার পান মোদীর কাছ থেকে। বিহারের মাটির ঘ্রাণমাখা মধুবনী শিল্পে আঁকা একটি সূর্যের ছবি।
এই গোটা সফর যেন হয়ে উঠেছে ‘সংস্কৃতি কূটনীতি’-র এক নতুন অধ্যায়। মোদীর হাত ধরে ভারতীয় ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও শৈল্পিক ঐশ্বর্য পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর অযোধ্যার সরযূর জল এবার সাক্ষী থাকল সেই ঐতিহাসিক যাত্রার, যেখানে রাজনীতি ও সংস্কৃতি মিলেমিশে এক হয়ে উঠল ভারতের ‘সফট পাওয়ার’-এর অনন্য বার্তাবাহক হিসেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
