নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গজুড়ে ফের ঘনিয়ে এল দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগর থেকে উথলে ওঠা একটি শক্তিশালী নিম্নচাপ (Low Pressure,kmগাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ভর করেছে। রবিবার থেকেই যার প্রভাবে রাজ্যের আকাশ ঢেকে গেছে ঘন মেঘে (West Bengal Rain Alert)। আর মঙ্গলবার (Tuesday) ভোর থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ।
আরও পড়ুন: West Bengal Weather: বর্ষার সঙ্গি নিম্নচাপ, বৃষ্টিতে ভাসবে রাজ্য
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Rain Alert) অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এর জেরে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert), যা আরও উদ্বেগজনক। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) বজায় থাকবে।
সবচেয়ে বেশি সতর্ক (West Bengal Rain Alert) থাকতে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের। এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি, নদীবাঁধ ও নিম্নচাপ অঞ্চলে জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও একেবারে শান্ত নয়। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে সেখানে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, বুধবার ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কিছুটা হ্রাস পাবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ করে নদী সংলগ্ন এবং নিচু অঞ্চলে সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
