Donald Trump: নিশানায় ব্রিকস, ছাড় পেতে পারে ভারত! ট্রাম্পের শুল্ক-তাণ্ডবের মাঝে স্বস্তির বার্তা নয়াদিল্লির জন্য?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ব রাজনীতির মঞ্চে ফের বজ্রনিনাদ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)! সোমবার একাধিক দেশের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করে ফের একবার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই ঘোষণার মধ্যেই ভারতের জন্য মিলল সম্ভাব্য স্বস্তির ইঙ্গিত। প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) জানালেন, নয়াদিল্লির (New Delhi) সঙ্গে বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে শুল্কবাণের ঝড় থেকে আপাতত রক্ষা পেতে পারে ভারত।

আরও পড়ুন: Himachal Pradesh: পাহাড়ে প্রকৃতির রোষ! হিমাচল-উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে তাণ্ডব, প্রাণ হারালেন ৭৮, ধস-হড়পা বানে পর্যটকেরা আটকে

ব্রিকস (BRICKS) জোটকে সরাসরি ‘আমেরিকাবিরোধী’ বলে তোপ দেগেছেন ট্রাম্প। রাশিয়া (Russia), চিন (China), ব্রাজিলের (Brazil) পাশাপাশি ভারতও এই জোটের সদস্য হওয়ায় উদ্বেগ বেড়েছিল। কিন্তু প্রেসিডেন্ট জানান, ব্রিটেন ও চিনের সঙ্গে চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভারতের সঙ্গেও বাণিজ্য আলোচনা প্রায় শেষ। এই তিন দেশের বাইরে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো এশীয় অর্থনীতির উপর ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানো হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।যদিও ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, “কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হবে না। ন্যায্য কারণ দেখাতে পারলে শুল্কহার পুনর্বিবেচনার জায়গা থাকবে।”

ট্রাম্পের প্রেসিডেন্সির শুরু থেকেই ‘শুল্ক যুদ্ধ’ ছিল আন্তর্জাতিক বাণিজ্যে এক বড় উত্তেজনার কারণ। ভারতও তার প্রভাব থেকে মুক্ত ছিল না। দু’দেশের মধ্যে পারস্পরিক করনীতি নিয়ে একাধিকবার উত্তেজনা দেখা দেয়। যদিও আলোচনার মাধ্যমে তৈরি হয় সমঝোতার রাস্তা। কিছুদিন আগেই এই শুল্ক নীতির উপর ৯০ দিনের একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আজই। ফলে প্রশ্ন উঠছে—এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে কি সত্যিই কোনও স্থায়ী চুক্তিতে পৌঁছতে পারবে নয়াদিল্লি ও ওয়াশিংটন? নাকি আবার নতুন করে চাপের খেলা শুরু হবে বিশ্ববাজারে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT