Firhad Hakim : ‘ভাইফোঁটায় বোনেদের রক্ষার শপথ’ মেয়র ফিরহাদের, নারী সুরক্ষায় কড়া বার্তা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে নারী নির্যাতনের (women harassment in West Bengal) বিরুদ্ধে ফের সরব হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ (rape case), শ্লীলতাহানি (molestation), ও নারী নির্যাতনের অভিযোগে উত্তাল গোটা রাজ্য। এই আবহেই ভাইফোঁটার (Bhai Phonta 2025) দিন বোনেদের সুরক্ষার শপথ নিলেন মেয়র। চেতলা অগ্রণী ক্লাবে (Chetla Agrani Club) প্রতি বছরের মতো এ বছরও আয়োজিত হয় ঐতিহ্যবাহী ভাইফোঁটার অনুষ্ঠান (Bhai Phonta celebration in Kolkata)। বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলারা স্নেহের ফোঁটা দেন মেয়র ফিরহাদ হাকিমকে, আর সেই মঞ্চ থেকেই বোনেদের রক্ষার প্রতিশ্রুতি উচ্চারণ করেন তিনি।

আরও পড়ুন:Weather update : দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট! শীতের আমেজের বদলে ছাতা হাতে প্রস্তুত থাকুন

অনুষ্ঠান মঞ্চে ফিরহাদ হাকিম বলেন, “ধর্ম নয়, ভাইবোনের বন্ধনই সবচেয়ে বড়। এই সম্পর্কের ভিত্তি মানবতা (humanity) ও সম্মান। বাংলার সংস্কৃতি (Bengal culture) আমাদের শেখায়, মেয়েদের মর্যাদা দেওয়া মানেই সমাজের মর্যাদা রক্ষা।” আরও বলেন, “যারা মেয়েদের অসম্মান করে, তারা মানুষ নয়, তারা পশু। এমন মানুষদের সমাজ থেকে দূরে সরিয়ে দিতে হবে। একজন নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা। আমাদের বোনেরা আজ আমাদের দীর্ঘায়ু কামনা করছে, তাই আমাদেরও শপথ নিতে হবে বোনেদের সম্মান রক্ষায় প্রয়োজনে প্রাণ দিয়েও লড়ব।” তিনি সতর্ক করেন, “প্রত্যেকের ঘরেই মা, বোন, স্ত্রী আছেন। যারা অন্য নারীর প্রতি অসম্মান দেখায়, তারা আসলে নিজেদের পরিবারকেও অসম্মান করে। এখন সময় এসেছে, গোটা সমাজ একসঙ্গে দাঁড়িয়ে নারী নিরাপত্তার (women safety) লড়াই লড়ার।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে পরপর নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের (rape and murder) ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্য। এরপর কসবা (Kasba), নিউটাউন (New Town), জয়নগর (Joynagar), ও জোকা (Joka)-য় একের পর এক অভিযোগ উঠে এসেছে। দুর্গাপুরে (Durgapur) ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ড নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে গাইঘাটায় (Gaighata) বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এক দাদা। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের ‘নারী সুরক্ষা’ (women empowerment & safety in Bengal) বার্তা শুধু প্রশাসনিক নয়, সামাজিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তার বক্তব্য, “এখন আর চুপ করে থাকার সময় নয়, প্রতিটি মানুষকে নারী সম্মান রক্ষার দায়িত্ব নিতে হবে।”