নিউজপোল ব্যুরো:- বাংলার ফুটবলে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি (Bengal Football Academy) তৈরির ঘোষণা করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা জানান তিনি। মিঠুনের সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, মিহির বসু এবং অমিত ভদ্র।
মিঠুন জানান, বিভিন্ন জেলায় গিয়ে প্রতিভাবান ফুটবলার বাছাই করা হবে। মোট ৬০ জনকে নিয়ে তৈরি হবে অ্যাকাডেমির প্রথম দল। সেখানে গ্রামের পাশাপাশি শহরের ফুটবলাররাও সুযোগ পাবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হবে আদিবাসী ও পাহাড়ি এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের।
মিঠুনের লক্ষ্য, প্রশিক্ষণের মাধ্যমে আগামী এক থেকে দু’বছরের মধ্যে এই তরুণদের জুনিয়র স্তরে খেলার উপযোগী করে তোলা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অ্যাকাডেমি তৈরির চেষ্টা করলেও প্রয়োজনীয় মাঠ না পাওয়ায় কাজ এগোয়নি। বর্তমান সরকার এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
অ্যাকাডেমির জন্য কলকাতার মধ্যেই পরিকাঠামো তৈরি করা হবে। এখনও নির্দিষ্ট মাঠ চূড়ান্ত হয়নি। তিন-চারটি মাঠের মধ্যে একটি বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠুন। সরকারি টেন্ডারের পর মাঠ হাতে পেলেই পরবর্তী কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়ে
