Mamata Banerjee meeting:সংসদে তৃণমূলকে জবাবের রণকৌশল!মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনে শাহের সঙ্গে আলোচনায় বঙ্গ বিজেপি

রাজনীতি রাজ্য

রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।সোমবার মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন (Mamata Banerjee meeting)।একই দিনে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের বিজেপি সাংসদরা।রবিবার রাজ্য বিজেপি সভাপতি নিজেই এই বৈঠকের কথা জানান।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/03/chidambaram-slams-ec-over-6-5-lakh-migrant-workers-in-tamil-nadu-voter-list/

বিজেপি সূত্রের খবর,সংসদের চলতি অধিবেশনে প্রায় প্রতিদিনই তৃণমূল সাংসদরা (Mamata Banerjee meeting) কেন্দ্রকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করছেন।কখনও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ,কখনও ‘ভাষা বিতর্ক’,আবার কখনও নির্বাচন কমিশনের (Election Commission) বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রসঙ্গ— প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল।বিজেপির (BJP) দাবি,সংসদে বক্তৃতার সুযোগ প্রতিদিন সব বঙ্গ বিজেপি সাংসদের হাতে আসে না,ফলে এই অভিযোগগুলির জবাব দেওয়া সম্ভব হচ্ছে না।সেই কারণেই রাজ্য বিজেপি নেতৃত্ব শাহের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছিলেন।

রাজনৈতিক মহলে জোর জল্পনা,সোমবারের বৈঠকে সংসদে তৃণমূলের (TMC) অভিযোগের পাল্টা জবাব কীভাবে দেওয়া যায়,আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল,এসআইআর ইস্যুতে তৃণমূলের ‘ষড়যন্ত্র’ অভিযোগের মোকাবিলা এবং ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর ‘আক্রমণ’-এর দাবির জবাব প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এছাড়া আলোচনায় আসতে পারে আরজি কর (RG KAR) মেডিকেল কলেজে চিকিৎসক মৃত্যুকাণ্ডও।শমীক ভট্টাচার্য জানিয়েছেন,নিহত চিকিৎসকের বাবা-মা তাঁদের সঙ্গে দেখা করে ৯ আগস্টের নবান্ন অভিযানের কথা জানিয়েছেন এবং তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেছেন।এই বিষয়ও অমিত শাহের (Amit Shah) কাছে পৌঁছে দেওয়া হবে।একই দিনে দুই শিবিরের শীর্ষ নেতৃত্বের এই বৈঠককে রাজনৈতিক মহল আসন্ন রাজনৈতিক লড়াইয়ের স্পষ্ট বার্তা হিসেবেই দেখছে। বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তি কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে সোমবারের দুটি বৈঠক কেবল সাংগঠনিক নয়, মনস্তাত্ত্বিক লড়াইয়েরও ইঙ্গিত দিচ্ছে। আগামী মাসগুলিতে রাজনৈতিক সংঘাত ও ময়দানি লড়াই যে আরও তীব্র হবে, সোমবারের ঘটনাপ্রবাহ তা স্পষ্ট করে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।