P Chidambaram Tamil Nadu voter list:তামিলনাড়ুর ভোটার তালিকায় ৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিক যুক্ত—নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ চিদম্বরমের!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই তামিলনাড়ুতে ভোটার তালিকা ঘিরে নতুন চাঞ্চল্য।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি. চিদম্বরমের (P Chidambaram Tamil Nadu voter list) অভিযোগ,প্রায় ৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে বেআইনিভাবে তামিলনাড়ুর ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।এই পদক্ষেপকে তিনি অবৈধ ও উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে (Election Commission) নিশানা করেছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/03/abhishek-banerjee-slams-delhi-police-bangladeshi-language-row/

চিদম্বরমের (Chidambaram) দাবি,দক্ষিণের এই রাজ্যের নির্বাচনী চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে কমিশন।পাশাপাশি,বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার ঘটনাতেও প্রশ্ন তুলেছেন তিনি।তাঁর মতে,ওই বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় ৩৬ লক্ষ হয় স্থায়ীভাবে অন্যত্র সরে গিয়েছেন,নয়তো তাঁদের কোনও খোঁজ নেই।

আগামী বছর তামিলনাড়ুতে (TamilNadu) বিধানসভা নির্বাচন।তার আগে এই বাড়তি ৬.৫ লক্ষ ভোটার কোথা থেকে এল,তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিদম্বরম (P Chidambaram Tamil Nadu voter list)।কমিশনের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমাণের লিঙ্কও চেয়েছেন তিনি।তাঁর বক্তব্য,-“বিহারে ৬৫ লক্ষ ভোটার প্রায় শিকড়হীন হয়ে পড়েছেন,তার মধ্যেই তামিলনাড়ুতে অতিরিক্ত ৬.৫ লক্ষ ভোটার যুক্ত হওয়া উদ্বেগজনক।এত মানুষকে ‘পার্মানেন্টলি মাইগ্রেটেড’ বলে চিহ্নিত করে পরিযায়ী শ্রমিকদের অসম্মান করা হয়েছে।মানুষের ভোটাধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।”

কংগ্রেস (Congress) নেতার প্রশ্ন,-“বিহারের (Bihar) পরিযায়ী শ্রমিকরা কি নিজেদের মাতৃভূমিতে ফিরবেন না?ছটপুজোয় কি তাঁরা বাড়ি যান না?স্থায়ী ঠিকানার ভিত্তিতেই ভোটার তালিকায় নাম ওঠে।তাহলে বিহারের বাসিন্দাদের তামিলনাড়ুর ভোটার করা হবে কেন?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চিদম্বরমের (Chidambaram) সাফ কথা,যদি কোনও পরিযায়ী শ্রমিকের বাড়ি ও পরিবার বিহারে থাকে,তবে তিনি তামিলনাড়ুর ভোটার হতে পারেন না।তাঁর অভিযোগ,নির্বাচন কমিশন (Election Commission) ক্ষমতার অপব্যবহার করছে এবং রাজ্যগুলির নির্বাচনী চরিত্র বদলানোর চেষ্টা চলছে।রাজনৈতিক ও আইনি পথে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।