নিউজ পোল ব্যুরো: আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। আজ, শুক্রবার বিকেলেই স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narenda Modi)। ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় শুরু হওয়া এই প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চায় পৌঁছেছে চরমে। অভিযোগ উঠছে, ক্ষমতায় এসে বিজেপি(BJP) সরকার আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়ায় কাজের গতি দীর্ঘদিন শ্লথ ছিল। বিধানসভা ভোটের আগে তাই ‘লোকদেখানো’ উদ্বোধন বলেই বিরোধীদের অভিযোগ।
আরও পড়ুন: PM Modi: কলকাতা সফরের আগে এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা করে উন্নয়নের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী
শুক্রবার বিকেল ৪টে ৫ মিনিটে দমদম(Dumdum) বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর(PM)। এবার তিনি একসঙ্গে তিনটি রুটের মেট্রোর শুভ সূচনা করবেন। এর মধ্যে রয়েছে অরেঞ্জ লাইন(Orange Line): নিউ গড়িয়া থেকে বিমানবন্দর। ।গ্রিন লাইন(Green Line): সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, ইয়েলো লাইন(Yellow Line): নোয়াপাড়া থেকে বারাসত(Barasat)। তবে আপাতত ইয়েলো লাইনের নোয়াপাড়া–যশোর রোড–জয় হিন্দ স্টেশন পর্যন্তই পরিষেবা চালু হবে।

উদ্বোধনের পর দমদমেই(Dumdum) একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী(PM)। ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এর মধ্যেই নতুন বিতর্ক ঘনীভূত হয়েছে। রাজ্যের বিজেপির(BJP) অন্যতম মুখ, দিলীপ ঘোষ(Dilip Ghosh), এই কর্মসূচিতে আমন্ত্রণ পাননি বলে নিজেই প্রকাশ্যে জানিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। কোথায় যাব, তা আমি নিজেই ঠিক করব।” যদিও দলের নির্দেশ মেনে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাজনৈতিক কৌশল, উন্নয়নমুখী চিত্র তুলে ধরা এবং আসন্ন ভোটকে কেন্দ্র করে এই মেট্রো উদ্বোধন যে এখন বঙ্গরাজনীতির কেন্দ্রবিন্দুতে, তা নিয়ে বিশেষজ্ঞদেরও সন্দেহ নেই।
