নিউজ পোল ব্যুরো: রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC Candidate) প্রার্থী তালিকা ঘিরে এবার বড় চমক। সব জল্পনার অবসান ঘটিয়ে দল স্পষ্টভাবে ঘোষণা করেছে তাদের প্রার্থীদের নাম। এই তালিকায় সবচেয়ে আলোচিত সংযোজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যসভায় দলের সাংসদ হিসেবে মনোনয়ন পাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই প্রাক্তন পুলিশকর্তার হয়ে অতীতে খোদ মুখ্যমন্ত্রীকে ধরনায় বসতেও দেখা গিয়েছে। এবার তাঁকেই সংসদের উচ্চকক্ষে পাঠাতে চাইছে শাসকদল।
এছাড়াও রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী (TMC Candidate) হচ্ছেন গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয়। এর ফলে পরিষ্কার হয়ে গেল, তিনি আর বিধানসভা নির্বাচনে লড়ছেন না, বরং তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। তালিকায় আরও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallick)। অভিনেত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি একজন গুরুত্বপূর্ণ প্রযোজকও। মল্লিক পরিবারের এই সদস্যকেও সাংসদ করতে চায় তৃণমূল।
এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন আইনজীবী ও সমাজকর্মী মেনকা গুরু স্বামী। সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রার্থীদের নাম প্রকাশ করেছে তৃণমূল (TMC Candidate), ফলে রাজ্যসভা নির্বাচন নিয়ে সব জল্পনার অবসান ঘটল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
