নিউজ পোল ব্যুরো: আর অপেক্ষা শুধু কিছুক্ষণের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হয়ে আসছে, আর শনিবারই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। গোটা প্রক্রিয়া জুড়ে নানা জটিলতার মুখে পড়েছেন সাধারণ মানুষ, ফলে তালিকায় নিজের নাম আদৌ থাকবে কি না এই দুশ্চিন্তায় অনেকেই উৎকণ্ঠিত। এই পরিস্থিতিতে তালিকা প্রকাশের আগের দিন বিষয়টি নিয়ে মুখ খুলল ইলেকশন কমিশন (Election Commission)।
আরও পড়ুন: SIR: SIR-এ মৃত’ ৬১ জনের পরিবার পাবে স্পেশাল হোমগার্ডের চাকরি, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী
কমিশনের (Election Commission) প্রাথমিক হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৫ থেকে ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। তবে পরে সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে ধাপে ধাপে তাঁদের নাম যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চূড়ান্ত তালিকা কবে এবং কীভাবে দেখা যাবে এই নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে বহু প্রশ্ন রয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমিশনের (Election Commission) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা সরবরাহ করা হবে। যদিও এই মুহূর্তে বিএলও-দের কাছে তালিকা পাওয়া যাবে না, তবে বিডিও ও এসডিও অফিসে তা টাঙানো হবে। জেলা শাসকের কার্যালয়েও চূড়ান্ত তালিকা রাখা থাকবে। ইতিমধ্যেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে বলে খবর।
ভোটাররা দুটি ওয়েবসাইট এবং ECINET অ্যাপের মাধ্যমে নিজেদের নাম দেখতে পারবেন। ওয়েবসাইট খুলে প্রথমে “Search in Electoral Roll” অপশনে যেতে হবে। সেখানে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে EPIC নম্বর ও রাজ্যের নাম দিতে হবে। এরপর ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে সার্চ করলে নামের বর্তমান অবস্থা দেখা যাবে। নামের পাশে যদি “Adjudication” লেখা থাকে, তা হলে বোঝা যাবে বিষয়টি এখনও বিচারাধীন। আর “Deleted” থাকলে বুঝতে হবে যে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
