নিউজ পোল ব্যুরো: চলতি বছরের শেষেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তাকেই পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে বিজেপি। ক্ষমতা দখই একমাত্র লক্ষ্য। আজ ফের বিহার সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে গিয়ে নীতিশ কুমারকে পাশে নিয়ে রোড শো করলেন প্রধানমন্ত্রী। গয়াজি বিমানবন্দরে অবতরণের পর তিনি বোধগয়ার এএমইউ ক্যাম্পাসে সভাস্থলে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সাথে একটি খোলা জিপে চড়ে করেছেন রোড শো ।
আজ বিহার থেকেই প্রধানমন্ত্রী প্রায় ১৩০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শুক্রবারই তিনি ভার্চুয়ালি সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে গয়াজি-নয়াদিল্লি অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী-কোডারমা বৌদ্ধ সার্কিট ট্রেনেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি তার বক্তৃতায় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এত কাজ করেছেন, যা বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া ব্যক্তিদের মুখে সপাটে জবাব। গয়াজিতে অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদী বেগুসরাই জেলার সিমারিয়া যাবেন। সেখানে তিনি গঙ্গা নদীর উপর নির্মিত আঁথা-সিমারিয়া ৬ লেনের সেতু উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বেগুসরাইতে প্রায় ১৫ মিনিট থাকবেন এবং তারপর গয়াজিতে ফিরে আসবেন এবং পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন।”
ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যগুলিতে বাড়ছে প্রধানমন্ত্রী মোদীর আনাগনা। এর আগে বিহার সফরের সময় লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদবকে নিশানা করে আক্রমণ শানিয়েছিলেন। তবে শুক্রে মোদীর সফরের আগে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছিলেন লালুপ্রসাদ। লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদীজি আজ গয়ায় নীতীশ কুমারের রাজনীতি এবং তাঁর দলের পিন্ড দান (মৃত্যু-পরবর্তী লোকাচার) করতে আসছেন।” এই মন্তব্য নিয়েই শুরু হয় সেই বিতর্ক। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য X-এর একটি পোস্টে বলেছেন যে গয়ায় প্রধানমন্ত্রী মোদীর সমাবেশে “মানবতার সমুদ্র” ছিল, তিনি আরও বলেন যে, এই শক্তি এবং উৎসাহ তাঁর প্রতি মানুষের বিশ্বাসকে প্রতিফলিত করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
