Stray Dog: নতুন রায়ে স্বস্তি! বিতর্কের অবসান ঘটিয়ে বেওয়ারিশ কুকুরদের নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

দেশ

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক এক ঐতিহাসিক আদেশে সুপ্রিম কোর্ট (Supreme Court) দেশের বেওয়ারিশ কুকুরদের (Stray Dog) প্রতি আরও মানবিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ করল। ৮ আগস্টের বিতর্কিত নির্দেশ সংশোধন করে, শীর্ষ আদালত জানিয়েছে, যে সব কুকুর বন্ধ্যাকরণ, টিকাদান (Vaccination) এবং কৃমিনাশক ওষুধ গ্রহণ করেছে, তাদেরকে আটক না রেখে আবার নিজের চেনা পরিবেশেই ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: Samik Bhattacharya: দিলীপকে নিয়ে বিজেপিতে অস্বস্তি অব্যাহত, মোদীর সভাতেও উপেক্ষিত, শমীকের মন্তব্য ঘিরে জল্পনা

তবে এখানেই শেষ নয়। আদালত স্পষ্ট করেছে, যদি কোনো কুকুর (Stray Dog) জলাতঙ্কে আক্রান্ত হয় বা অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করে, তবে তাদের ক্ষেত্রে আলাদা পদক্ষেপ নিতে হবে। এই ধরনের কুকুরদের উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হবে এবং বিশেষ আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

এই আদেশটি এসেছে এক বিশেষ তিন সদস্যের বেঞ্চ থেকে—যেখানে ছিলেন বিচারপতি বিক্রম নাথ (Justice Vikram Nath), বিচারপতি সন্দীপ মেহতা (Justice Sandeep Mehta) এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া (Justice NV Anjaria)। মূলত দিল্লি-এনসিআর (Delhi-NCR) অঞ্চলের জন্য প্রয়োগ করা আগের নির্দেশে বলা হয়েছিল, সমস্ত বেওয়ারিশ কুকুরকে (Stray Dog) ধরে আট সপ্তাহের মধ্যে নির্দিষ্ট শেল্টারে রাখতে হবে। কিন্তু তা নিয়ে জনমনে প্রবল ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়, পশুপ্রেমীদের পক্ষ থেকে ওঠে প্রতিবাদের ঝড়। ফলে, প্রধান বিচারপতির হস্তক্ষেপে গঠিত হয় এই বিশেষ বেঞ্চ, যা পুরনো আদেশ সংশোধন করে এই নতুন ও মানবিক দৃষ্টিভঙ্গির নির্দেশ দেয়। আদালতের মতে, কুকুরদের প্রাকৃতিক আবাসভূমিতে ফিরিয়ে দেওয়া তাদের আচরণ নিয়ন্ত্রণে রাখে এবং সমাজে সহাবস্থানের পরিবেশ গড়ে তোলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole