নিউজ পোল ব্যুরো: আকাশ ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। ঠান্ডা হাওয়া বইছে চারপাশে, যেন হিমেল স্পর্শে প্রেমিক-প্রেমিকার শরীর ছুঁয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে মহিমান্বিত আগ্নেয়গিরি। এমন আবহেই প্রেমিকা মরগ্যানকে নিয়ে রোমান্টিক পরিকল্পনা করেছিলেন জাস্টিন লি। আগে থেকে ভেবেছিলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি দেবেন এই পাহাড়চূড়ায় দাঁড়িয়ে। সেই মতো হাঁটু গেড়ে বসে প্রেমিকার দিকে তাকিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। হঠাৎ করেই প্রকৃতি যেন নাটকীয় আবহ তৈরি করে—গর্জন তুলে জেগে ওঠে আগ্নেয়গিরি (Viral Video)।
আরও পড়ুন: Pocket Friendly Travel: দার্জিলিং নয়, এবার পুজোয় পা বাড়ান শান্ত, নির্জন পাহাড়ি গ্রামে
মুহূর্তের মধ্যে আকাশ লাল আভায় ঢেকে যায়। মনে হচ্ছিল যেন লক্ষ রঙমশাল একসঙ্গে জ্বলে উঠেছে আকাশজুড়ে।দৃশ্যটি ছিল ভয়ংকর অথচ অবিশ্বাস্য সুন্দর। ঠিক যেমন অনুভব করেছিল শংকর আর তার সঙ্গীরা বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়ে’ ভয় ও সৌন্দর্যের এক অদ্ভুত মিশেল। বাস্তবের সেই মুহূর্তেও হয়তো জাস্টিন আর মরগ্যানের মনে হয়েছিল একই অনুভূতি।

গুয়াতেমালার বিখ্যাত আগ্নেয়গিরি আকাতেনাঙ্গোর পাদদেশেই ঘটল এই আশ্চর্য কাহিনি। ভিডিওতে দেখা যায়, জাস্টিন প্রস্তাব দেওয়ার মুহূর্তেই আগ্নেয়গিরি থেকে আগুন আর ধোঁয়া বেরোতে শুরু করে। মরগ্যান বিস্ময়ে তাকিয়ে থাকেন, আর চারপাশে যেন এক অনন্য নাট্যমঞ্চ সাজিয়ে তোলে প্রকৃতি নিজেই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ক্যাপশনে জাস্টিন লিখেছেন, “অগ্ন্যুৎপাত হচ্ছিল, আর আমরা নিজেদের খুব ভাগ্যবান মনে করেছি। আপনারা যে ভিডিওটি দেখছেন, সেটাই আমাদের জীবনে দেখা প্রথম অগ্ন্যুৎপাত।”তিনি আরও যোগ করেন, গুয়াতেমালার আদিবাসী সংস্কৃতিতে ভলকান ফুয়েগোকে আধ্যাত্মিক জগতের সঙ্গে পবিত্র সংযোগ হিসেবে ধরা হয়। সেই পবিত্রতারই সাক্ষী থেকেছেন তারা। ভিডিওটি দেখে নেট নাগরিকরাও মুগ্ধ হয়েছেন (Viral Video)। বেলা রয়্যাল নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আগ্নেয়গিরিও যেন তোমাদের ভালোবাসার জন্য উত্তেজিত হয়ে উঠেছিল! অসাধারণ লেগেছে।”
ভাইরাল ভিডিও:https://www.instagram.com/reel/DNiiDk1B7Nu/?igsh=bWRmNDg4MWhqNXIw
আরেকজন লিখেছেন, “ভালোবাসা, প্রশ্ন আর উত্তর—সবটাই যেন নিখুঁত মুহূর্তে ধরা পড়ল।”প্রকৃতির ভয়াবহ রূপের মধ্যেই এক প্রেমকাহিনি পেল অসাধারণ রোমান্টিক ছোঁয়া। যেন অগ্ন্যুৎপাতও আশীর্বাদ জানাল এই নবযুগলকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
