Healthy Chips: বাজারচলতি চিপ্‌স ক্ষতিকর! একবাটি ভাতেই সমাধান, বানিয়ে নিন ঘরোয়া মুচমুচে চিপ্‌স

Life style oftbeat

নিউজ পোল ব্যুরো: ভাত মুখে রোচে না, অথচ চিপ্‌স (Healthy Chips), ফ্রেঞ্চ ফ্রাই কিংবা পিৎজার নাম শুনলেই খাই খাই এই সমস্যার সঙ্গে পরিচিত বেশির ভাগ অভিভাবক। ছোটদের খাওয়া নিয়ে প্রতিদিন লড়াই যেন লেগেই থাকে। বকাঝকা, বোঝানো সবই চলে। কিন্তু শিশুরা যে মুখরোচক খাবারের প্রতি দুর্বল, তা আটকানো দায়। তবে খেয়াল রাখতে হবে, সন্তানের ইচ্ছেমতো খাবার দিতে গিয়ে যেন শরীরের ক্ষতি না হয়।

আরও পড়ুন:Neena Gupta: নীনা গুপ্তকে কটাক্ষ? অভিনেত্রী বললেন, “এইসব মন্তব্যকে পাত্তা দেবার দরকার নেই ”

বাজারচলতি চিপ্‌সের (Healthy Chips) দিকে তাকালেই বোঝা যায়, এগুলি কতটা ক্ষতিকর। ছাঁকা তেলে ভাজা হওয়ার পাশাপাশি এতে থাকে নানা প্রকার কেমিক্যাল ও ফ্লেভার, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকারক। এর চেয়ে বরং ঘরে তৈরি করা যায় এক অভিনব স্বাস্থ্যকর বিকল্প ভাতের চিপ্‌স। একদিকে যেমন সহজে বানানো যায়, অন্যদিকে ছোট থেকে বড় সকলে নিশ্চিন্তে খেতে পারবেন।

পদ্ধতিও একেবারে সোজা। এক কাপ সেদ্ধ ভাত নিন। তাতে মেশান ২ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ চালের গুঁড়ো, সামান্য নুন এবং অল্প জল। সবকিছু মিক্সারে মিশিয়ে নিন যেন কোনো দলা না থাকে। এবার যোগ করুন আধ চা-চামচ বেকিং পাউডার। তৈরি মিশ্রণটি বেকিং ট্রের বেকিং পেপারের উপর ছোট বড়ির মতো ফেলে দিন। তারপর একটি গোল বাটির তলা দিয়ে হালকা চাপ দিন, যাতে তা গোল ও চ্যাপ্টা আকার নেয়।

এরপর ওটিজি বা মাইক্রোওয়েভ অভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি-হিট করে নিন। বেকিং ট্রে ভিতরে দিয়ে একই তাপমাত্রায় আরও ১০ মিনিট বেক করুন। দেখবেন, তৈরি হয়ে গেল মুচমুচে ভাতের চিপ্‌স! (Healthy Chips) চাইলে একই রেসিপি এয়ার ফ্রায়ারেও চেষ্টা করতে পারেন।

এই ঘরোয়া চিপ্‌স (Healthy Chips) শুধু শিশু নয়, বড়রাও বিকেলের নাস্তা হিসেবে উপভোগ করতে পারবেন। তেলেভাজার বদলে স্বাস্থ্যকর এই বিকল্প যেমন সুস্বাদু, তেমনই নিশ্চিন্তে খাওয়ার মতো। ভাত মুখে না রোচা ছোটদের জন্যও এটি হবে দুর্দান্ত সমাধান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole