নিউজ পোল ব্যুরো: সুস্থ জীবনযাপনের মূলমন্ত্র লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে। জিম বা ডায়েট চার্টের বাইরে থেকেও শরীর ও মনের যত্ন নেওয়া যায়, যদি প্রতিদিনের খাবারে থাকে প্রকৃতির উপহার— আখরোট। বহু গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত পরিমাণমতো আখরোট খেলে শুধু হৃদ্যন্ত্র নয়, মস্তিষ্কের যত্ন (brain health)-এর ক্ষেত্রেও তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। আখরোটে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন ও পলিফেনল যৌথভাবে শরীরের প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
আরও পড়ুন:travel with pet: আদরের পোষ্য নিয়ে বেড়াতে যেতে চান? দেশের এই শহরগুলিতে মিলবে নিখুঁত অবকাশের ঠিকানা
বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনের চাপ, ঘুমের ঘাটতি ও মানসিক উদ্বেগ মস্তিষ্কের যত্ন (brain health)-কে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই অবস্থায় আখরোট হয়ে উঠতে পারে এক সহজ ও প্রাকৃতিক সমাধান। এতে থাকা ওমেগা থ্রি নিউরনের সংযোগ দৃঢ় করে, যার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং বয়সজনিত স্নায়ুর অবক্ষয় অনেকটাই কমে। পাশাপাশি, আখরোটের মধ্যে থাকা ফাইবার ও প্রোটিন পাচনক্রিয়ায় সহায়তা করে এবং পেটের সুস্থতা বজায় রাখে। ফলে শরীরের সার্বিক শক্তি ও মনোযোগ দুটোই উন্নত হয় যা মস্তিষ্কের যত্নে (brain health) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে অতিরিক্ত আখরোট খাওয়ার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা। দিনে তিন থেকে চারটি আখরোটই যথেষ্ট। তা ভিজিয়ে খেলে শরীর সহজে প্রয়োজনীয় পুষ্টিগুণ শোষণ করতে পারে। রাতে একটি পাত্রে আখরোট ভিজিয়ে রেখে সকালে খেলে সর্বাধিক উপকার পাওয়া যায়। এতে শুধু মস্তিষ্কের যত্ন (brain health) নয়, হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা, ত্বক ও চুলের স্বাস্থ্যেরও উন্নতি হয়। প্রতিদিনের অল্প এই পরিবর্তন দীর্ঘমেয়াদে এনে দিতে পারে অসাধারণ ফল। স্মৃতিশক্তি বৃদ্ধি, মানসিক স্বচ্ছতা ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে আখরোট যেন হয়ে ওঠে আপনার নিয়মিত খাদ্যতালিকার অপরিহার্য অংশ। প্রকৃতির আশ্চর্য শক্তি আখরোটে মস্তিষ্কের যত্নে (brain health) প্রতিদিনের এক মুঠোই যথেষ্ট!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
