নিউজ পোল ব্যুরো: নবরাত্রি (Navratri Fasting) বা দেবীপক্ষ (Debipaksha) এলে বাঙালির মনে যেন এক বিশেষ আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। দুর্গাপুজো (Durga Puja Special Food) মানেই শুধু প্যান্ডেল হপিং বা সাজগোজ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি, আচার-অনুষ্ঠান আর উপোস (Fasting) পালনের এক বিশেষ রীতি। সারা দেশের মতো বাংলাতেও এখন বহু মানুষ নবরাত্রির উপোস পালন করেন। তবে উপোস যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি সঠিকভাবে উপোস ভাঙা (Healthy Fasting Drinks)। কারণ সঠিক পানীয় বা খাবার গ্রহণ করলে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি এনার্জিও (Energy Boost) পাওয়া যাবে।

দিনভর উপোস শেষে শরীরে দুর্বলতা এলে খেতে পারেন কলা-কাঠবাদামের শেক (Banana Almond Shake)। এটি তৈরি করতে একটি ব্লেন্ডারে নিন ১-২টি কলা, কিছু খোসা ছাড়ানো আমন্ড, সঙ্গে চাইলে কয়েকটি খেজুর, দুধ ও সামান্য ওটস (Oats)। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করলেই তৈরি হবে পুষ্টিকর পানীয়। এতে যেমন পেট ভরবে, তেমনি শরীরে শক্তি ফিরিয়ে আনবে।
আরও পড়ুন:Offbeat Travel : শহরের কোলাহল ছেড়ে শান্তির খোঁজে কার্শিয়াংয়ের দিলারাম
যারা ফল খেতে বেশি ভালোবাসেন, তাদের জন্য চমৎকার বিকল্প হলো ফলের স্মুদি (Fruit Smoothie)। একটি ব্লেন্ডারে নিন আপেল, কলা, বেদানা, আঙুর, সঙ্গে দই ও এক চামচ মধু (Honey)। ভালোভাবে ব্লেন্ড করলেই তৈরি হবে হেলদি ড্রিঙ্ক। এটি শরীর ঠান্ডা রাখবে এবং ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidants) সরবরাহ করবে। এছাড়া উপোস ভাঙার সময় খাওয়া যেতে পারে বাটারমিল্ক (Buttermilk)। দই, এক চিমটে নুন, সামান্য জল, সন্ধব লবণ (Rock Salt) ও কিছু পুদিনা পাতা একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বাটারমিল্ক। এটি হজমে সাহায্য করে এবং শরীরকে রাখে সতেজ।

অন্যদিকে, খুব বেশি ঝক্কি ঝামেলা পোহাতে না চাইলে বেছে নিতে পারেন কেশর দুধ (Saffron Milk)। দুধের মধ্যে কয়েকটি ড্রাই ফ্রুট, ১-২টি কেশর এবং এক চিমটে দারচিনি গুঁড়ো মিশিয়ে খেলেই শরীর ভরে উঠবে পুষ্টিগুণে। এটি ক্লান্তি দূর করে মনকেও রাখে প্রশান্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সবশেষে, সহজ অথচ কার্যকর পানীয় হলো ডাবের জল (Coconut Water)। এতে রয়েছে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট (Electrolytes), যা শরীরে হাইড্রেশন (Hydration) বজায় রাখে এবং দ্রুত এনার্জি দেয়। উপোস শেষে বা গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের জলের জুড়ি মেলা ভার।
