নিউজ পোল ব্যুরো: অক্টোবরের মাঝামাঝি সময়। গরমের ভাব (Health Tips) ধীরে ধীরে সরে গেছে এবং বাতাসে স্বস্তির আমেজ। কালীপুজোর সময়ও কাছাকাছি। এই সময়ে দিন থেকে রাতের তাপমাত্রার পার্থক্য অনুভূত হয়। দিনে মাঝে মাঝে গরমের গুমোট থাকে, আবার ভোরের দিকে শিরশিরে ঠান্ডা। এই পরিবর্তন অনেকেরই মনকে আনন্দ দেয়, তবে সতর্ক না হলে অসুখের সম্ভাবনা থাকে। বিশেষত এই সময়ে (viral fever) ও সর্দি-কাশির ঝুঁকি বেড়ে যায়। কারণ, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবও দেখা দেয়।
আরও পড়ুন:Women Safety: ধর্ষণের প্রতিবাদে নতুন পথ বিজেপির, মহিলাদের হাতে ‘লাল মিরচ’ ও স্প্রে
এই সময়ে শরীরকে সুস্থ রাখার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা জরুরি। প্রথমে, গরম বা ঠান্ডা অনুভূত না হলেও গায়ে হালকা পোশাক রাখুন। দিনভর যাতে ঘাম না জমে, তা খেয়াল করুন। সন্ধ্যার পর বাড়ির বাইরে গেলে কানে হালকা কাপড় বা হেডকভার ব্যবহার করুন। (Cold drinks) এড়িয়ে চলুন, আইসক্রিম খেলে সঙ্গে সঙ্গে জল পান করুন। অফিস বা বাড়িতে এসি ব্যবহারে সতর্ক থাকুন, গায়ে হালকা চাদর জড়িয়ে রাখলে শরীর ঠান্ডা লাগবে না।

শুধু বাহ্যিকভাবে গরম থাকলেই চলবে না, শরীরের (immunity) বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে (seasonal fruits) ও শাকসবজি বেশি করে খাওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করুন। তুলসী, আদা এবং গোলমরিচ দিয়ে তৈরি চা বা হালকা হালকা স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। বাইরের খাবার এড়ানো শ্রেয়, কারণ সিজন চেঞ্জের সময় ফুড ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অতএব, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন। খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন। এই ছোট ছোট অভ্যাস মেনে চললে, সিজন চেঞ্জের এই সময়েও আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকতে পারবেন। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন, যাতে উৎসবের আনন্দ কোনো অসুখের ছায়ায় ম্লান না হয়।
