নিউজ পোল ব্যুরো: শীত পড়লেই অনেকের রান্নাঘরে এক চিরাচরিত সমস্যা দেখা দেয়। সকালে বা বিকেলে পাউরুটিতে মাখাতে গিয়ে বোঝা যায়, মাখন (kitchen hacks) যেন পাথরের মতো শক্ত হয়ে আছে। ফ্রিজে রাখুন বা কাউন্টারটপে, ১৫ ডিগ্রির নীচে তাপমাত্রা নামলেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। ছুরি চালাতে গেলেই পাউরুটি ছিঁড়ে যায়, মাখন ছড়ানো তো দূরের কথা, কেটে নেওয়াই দায়। আবার গরম করলে মাখন গলে গিয়ে তার স্বাদ ও গঠন দুটোই নষ্ট হয়ে যায়। তাই শীতকালে মাখন নরম রাখার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় জানা থাকলে দৈনন্দিন ঝামেলা অনেকটাই কমে। শীতে মাখন শক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ হল ঠান্ডায় এর ভিতরের চর্বি জমাট বেঁধে যাওয়া। ফলে মাখন (kitchen hacks) এমন জায়গায় রাখতে হবে, যেখানে তাপমাত্রা তুলনামূলক ভাবে স্থির এবং অতিরিক্ত ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে না। ঘরে বসেই করা যায় এমন কয়েকটি উপায় নিচে দেওয়া হল
আরও পড়ুন:
১. কাউন্টারটপ নয়, আলমারিই সেরা জায়গা মার্বেল বা পাথরের কাউন্টারটপ শীতে খুব ঠান্ডা হয়ে যায়। সেখানে মাখনের পাত্র রাখলে তা দ্রুত শক্ত হয়ে যায়। এর বদলে রান্নাঘরের আলমারির ভিতরে, ঢাকনা দেওয়া পাত্রে মাখন (kitchen hacks) রাখুন। আলমারির ভিতরের তাপমাত্রা তুলনামূলক উষ্ণ ও স্থির থাকে, ফলে মাখন ব্যবহারযোগ্য নরম অবস্থায় থাকে।
২. ঠিক পাত্র বেছে নেওয়াই অর্ধেক সমাধান কাগজের মোড়ক থেকে বের করে মাখনকে আলাদা বাটার ডিশে রাখুন। খোলা প্লেটে রাখলে ঠান্ডা বাতাস সরাসরি লাগার ফলে মাখন দ্রুত শক্ত হয়। আবার একেবারে আঁটোসাঁটো পাত্রেও সমস্যা হতে পারে। ঢাকনা দেওয়া কিন্তু হালকা বাতাস চলাচল করতে পারে—এমন পাত্রে রাখলে মাখন (kitchen hacks) নরম থাকে, কিন্তু গলে যায় না। অবশ্যই জানালা বা ঠান্ডা জায়গা থেকে দূরে রাখুন।
৩. উল্টো কাপের কৌশল বাটার বেল ব্যবহার করুন শীতকালে মাখন নরম রাখার জন্য পাশ্চাত্যে জনপ্রিয় একটি পাত্র হল ‘বাটার বেল’। এই পাত্রের নিচে অল্প জল থাকে এবং উপরের কাপের মতো অংশে মাখন ভরে সেটিকে উল্টো করে বসানো হয়। জল বাইরের ঠান্ডা বাতাস আটকায় এবং ভিতরের তাপমাত্রা স্থির রাখে। ফলে মাখন (kitchen hacks) গলে না, আবার শক্তও হয় না। দু’তিন দিন অন্তর জল বদলালেই যথেষ্ট।
৪. বড় চাঁই নয়, ছোট অংশে রাখুন একসঙ্গে বড় মাখনের বার বাইরে রাখলে তা ভিতর পর্যন্ত শক্ত থাকে। বরং মাখনকে ছোট ছোট অংশে ভাগ করে রাখুন। প্রয়োজন অনুযায়ী একটি অংশ বাইরে রাখুন, বাকিটা ফ্রিজে। এতে প্রতিটি অংশ দ্রুত ঘরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেয় এবং ব্যবহার করা সহজ হয়।
এই সহজ কৌশলগুলি মেনে চললে শীতের সকালেও পাউরুটিতে মাখন মাখানো আর যুদ্ধের মতো মনে হবে না। রান্নাঘরের ছোট পরিবর্তনেই দৈনন্দিন সমস্যার বড় সমাধান লুকিয়ে থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
