নিউজ পোল ব্যুরো: আশ্চর্য হলেও সত্যি ‘হোল লাং ল্যাভেজ’(Whole Lung Lavage) নামের এই জটিল ফুসফুস পরিষ্কারক প্রক্রিয়া সম্পন্ন হল কলকাতায় প্রথমবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে, একদম বিনামূল্যে! সাধারণত এই চিকিৎসা (Pulmonary Alveolar Proteinosis treatment) করতে দেশের বা বিদেশের বেসরকারি হাসপাতালে (Private Hospital) খরচ হয় প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। কিন্তু বাংলার চিকিৎসা ইতিহাসে এবার প্রথমবার সরকারি উদ্যোগে এমন একটি উচ্চপ্রযুক্তির চিকিৎসা প্রক্রিয়া (Advanced Pulmonary Procedure) সফলভাবে সম্পন্ন হল। মুর্শিদাবাদের বাসিন্দা অধীর সরকার (নাম পরিবর্তিত) গত চার বছর ধরে ভুগছিলেন অবিরাম কাশিতে। অসংখ্য ওষুধেও (Chronic Cough) আরাম মিলছিল না। শেষে তিনি আসেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের পালমোনারি মেডিসিন (Pulmonary Medicine) বিভাগে। বিভাগীয় প্রধান ডাঃ জয়দীপ দেব জানিয়েছেন, রোগীর ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি বা (Alveoli)-তে জমে গিয়েছিল প্রোটিন জাতীয় পদার্থ, যার ফলে অক্সিজেন আদান-প্রদান (Oxygen Exchange) বন্ধ হয়ে যাচ্ছিল। বিভিন্ন পরীক্ষা, যেমন (Bronchoscopy) ও (Biopsy)-এর পর জানা যায়, তিনি বিরল রোগ Pulmonary Alveolar Proteinosis (PAP)-এ আক্রান্ত।
আরও পড়ুন : ECI : নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট এখন অনলাইনে
এই জটিল অবস্থার চিকিৎসা করতে প্রয়োজন হয় ‘হোল লাং ল্যাভেজ’(Whole Lung Lavage)নামের বিশেষ প্রক্রিয়ার, যেখানে ফুসফুসকে লবণজল (Saline Solution) দিয়ে ধুয়ে ফেলা হয়। কার্ডিও অ্যানাস্থেশিওলজি (Cardio Anesthesiology) বিভাগের প্রধান ডাঃ শম্পা দত্তগুপ্ত জানান, রোগীর ফুসফুসে ডিমের সাদা অংশের মতো ঘন প্রোটিন জমে ছিল। এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত দুরূহ ও ব্যয়সাধ্য, কিন্তু সরকারি চিকিৎসকরা তা অসাধারণ দক্ষতায় সম্পন্ন করেছেন। চিকিৎসক দলটি ডাঃ পিকে জানা, ডাঃ সৌরিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডাঃ সুকান্ত কোদালি, ডাঃ অনুপম পাত্র, ডাঃ স্বপ্নেন্দু মিশ্র, ডাঃ সুমন্ত ঝা, ডাঃ প্রিয়াঙ্কা রায়, ডাঃ অদিতি দাস যৌথভাবে এই অপারেশন সম্পন্ন করেন। প্রক্রিয়ার সময় একটি পাইপ (Endotracheal Tube) গলায় প্রবেশ করিয়ে দুই ফুসফুসে পৃথকভাবে বাতাস সরবরাহ করা হয়, যাতে একদিকে ফুসফুস পরিষ্কার চললেও অন্যটি রোগীকে জীবিত রাখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রায় ১৪ লিটার স্যালাইন জল (Saline Water) ব্যবহার করা হয় ফুসফুস ধোয়ার জন্য। চিকিৎসার পর দেখা যায়, রোগীর অক্সিজেনের মাত্রা (Oxygen Level) ক্রমশ বেড়ে যাচ্ছে এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বাংলার এই সাফল্য প্রমাণ করল সরকারি হাসপাতালেও (Government Hospital) আন্তর্জাতিক মানের (World-Class Medical Facility) চিকিৎসা এখন সম্ভব। এটি নিঃসন্দেহে বাংলা চিকিৎসা জগতের এক ঐতিহাসিক মুহূর্ত।
