ECI : নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট এখন অনলাইনে

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজ্যের ভোটারদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বহুদিনের সমস্যার অবসান ঘটিয়ে চালু করা হল নতুন ওয়েবসাইট (New CEO West Bengal Website) যেখানে মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। শুক্রবার থেকে সক্রিয় হয়েছে নতুন লিংক (https://ceowestbengal.wb.gov.in/)।

আরও পড়ুন : Halloween : ভূত চতুর্দশী থেকে হ্যালোউইন অতীন্দ্রিয় রহস্যে জড়িয়ে দুই ভিন্ন সংস্কৃতির ভৌতিক উৎসব!

উল্লেখ্য, গত সোমবারই রাজ্যে চালু হয়েছিল SIR Portal (State Integrated Roll System)। তবে তার পর থেকেই শুরু হয়েছিল ব্যাপক সমস্যা। অভিযোগ উঠেছিল, নতুন ব্যবস্থার কারণে বহু মানুষের নাম উধাও হয়ে গিয়েছে ভোটার তালিকা (Voter List Missing Names) থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগের ঝড় ওঠে ভোটার লিস্টে নিজের বা পরিবারের সদস্যদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনের ওয়েবসাইট (ceowestbengal.nic.in/Roll_dist) খুলছিল না মোবাইল বা কম্পিউটারে। সোমবার সকাল থেকেই ক্রমাগত ধীরগতিতে চলতে থাকে সার্ভার। বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণভাবে Website Crash করে যায় সিইও দফতরের অফিসিয়াল সাইট।

এদিকে, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস (TMC) দাবি করে, অনলাইন তালিকার সঙ্গে ২০০২ সালের আসল ভোটার লিস্টের (Original Voter Roll 2002) অমিল রয়েছে। অভিযোগ ওঠে পরিকল্পনা করে একাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ডিজিটাল তালিকা থেকে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত সমস্যা (Technical Glitch) এবং কোনওভাবেই ইচ্ছাকৃত নয়। সব বিতর্কের অবসান ঘটিয়ে শুক্রবার কমিশন আনল নতুন ওয়েবসাইট যেখানে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট আপলোড করা হয়েছে। এখন থেকে নাগরিকরা https://ceowestbengal.wb.gov.in/ এই লিংকে গিয়ে নিজের ও পরিবারের নাম যাচাই করতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ওয়েবসাইটে SIR Portal Integration আরও শক্তিশালী করা হয়েছে, যাতে ভবিষ্যতে সার্ভার ক্র্যাশ বা ডেটা হারানোর ঝুঁকি না থাকে। পাশাপাশি, ব্যবহারকারীদের সুবিধার জন্য সাইটটি মোবাইল ও কম্পিউটার দুই মাধ্যমেই সমানভাবে কাজ করবে। এই পদক্ষেপের ফলে রাজ্যের ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা অনেকটাই কমবে বলে আশা করছে কমিশন। এখন সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কারণ অবশেষে আবারও দেখা যাচ্ছে নিজেদের নাম ২০০২ সালের সেই পুরনো ভোটার লিস্টে।