নিউজ পোল ব্যুরো: শুক্রবার সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস (Ekta Diwas)। ভারতের ঐক্য, সংহতি ও অখণ্ডতার প্রতীক সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এ বছর তার ১৫০তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে শ্রদ্ধা ও আবেগের বিশেষ ছোঁয়া দেখা গিয়েছে।
আরও পড়ুন: Bangladesh Yunus : দখলদার ইউনূস মন্ত্রিসভা বেআইনি
শুক্রবার সকাল থেকেই নয়া দিল্লির সর্দার পটেল চকে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পর্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) সর্দার পটেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গুজরাটের কেভাদিয়ায় গিয়ে বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ -তে শ্রদ্ধাঞ্জলি জানান। সেখান থেকেই তিনি জাতিকে একতার আহ্বান জানিয়ে বলেন, “যে স্বপ্ন সর্দার পটেল দেখেছিলেন, তারই উত্তরাধিকার আমরা বহন করছি এক ভারত, শ্রেষ্ঠ ভারত।”
একতা নগরে এদিন সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। জাতীয় একতা (Ekta Diwas) শপথ পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর শুরু হয় ‘একতা প্যারেড’ গার্ড অব অনার ও পতাকা মিছিলের মধ্য দিয়ে। এই প্যারেডে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বাহিনী, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, ন্যাশনাল ক্যাডেট কর্পস এবং মহিলা অফিসারদের বিশেষ দল। ছিল মার্শাল আর্টের প্রদর্শনী, মোটরবাইকে দুর্দান্ত স্টান্ট, ও রাজ্যভিত্তিক মনোমুগ্ধকর ট্যাবলো।
উট, ঘোড়া ও প্রশিক্ষিত পুলিশ কুকুরের বিশেষ শোভাযাত্রা ছিল নজরকাড়া আকর্ষণ। অনুষ্ঠানের শেষ পর্বে ভারতীয় বায়ুসেনা আকাশে দৃষ্টিনন্দন এয়ার শো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। এর আগের দিন, বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একতা নগরে সর্দার পটেলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অংশ নেন। আজকের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্দার পটেলের পৌত্র ও পরিবারের অন্যান্য সদস্যরাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বল্লভভাই পটেল ভারতের বিভক্ত রাজ্যগুলোকে একত্র করে যে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন, তার স্মৃতিতে আজ আবারও প্রতিধ্বনিত হলো একতার (Ekta Diwas) সেই অমোঘ বার্তা, “জাতির ঐক্যই আমাদের শক্তি, আমাদের পরিচয়।”
