নিউজ পোল ব্যুরোঃ পাঁচ বছরের নাবালিকাকে(Minor Girl Molestation) যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার একজন । গ্রেফতার হল শান্ত সরদার (বাবু লাল) নামের এক যুবক । গ্রেফতার করলো বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বারাসাত কোর্টে তোলা হয় । পুলিশ সূত্রে খবর,পাঁচ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত শান্ত সরদার (বাবু লাল) ক্যানিং এর বাসিন্দা। কর্মসূত্রে শান্ত সরদার পোলেনাইট এলাকায় ভাড়া থাকতো। বেশ কিছুদিন আগে বউ ছেড়ে চলে যায়। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ প্রতিবেশী নাবালিকা বলা যায় একেবারেই শিশুটি শান্ত সরদার নামে ওই যুবকের বাড়িতে যায় কিছু আনার জন্য। অভিযোগ, সেই সময় ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে। ঘটনায় হতচকিত ওই নাবালিকা শিশু বাড়িতে গিয়ে তার পরিবারকে সমস্ত কিছু জানায়। শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়া শিশুর অভিযোগ শুনে ক্ষেপে যায় পরিবারের সকলে। সিদ্ধান্ত নেওয়া হয় আইনি সাহায্য নেওয়ার। সেই অনুযায়ী এরপরেই শিশুটিকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে এফ আই আর রুজু করে। এই ঘৃণ্য অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
এই ঘটনা প্রসঙ্গে (Minor Girl Molestation) বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে যে শান্ত সরদারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়ে পুলিশ শান্ত ওরফে বাবুলালকে গ্রেফতার করেছে। অভিযোগের তদন্ত চলছে।
[আরও পড়ুন] http://লোহপুরুষের আদর্শে ঐক্যের মশাল, সারা দেশে পালিত একতা দিবস
কলকাতায় যৌন হেনস্থার (Minor Girl Molestation) অভিযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে ধর্ষণ ও অন্যান্য নির্যাতনের ঘটনাও। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। একবছর আগে ৯ আগস্ট আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরে আইন কলেজের ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি জোকাতে এক মনোবিদকেও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ এই প্রতিটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে ও আইনের ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই ঘটনাগুলি বারবার খোদ শহরের বুকে ঘটায় সমাজের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। একটা ঘটনা হয়ে যাওয়ার পরে মোমবাতি মিছিল যে যথেষ্ট নয় সেই সত্য ক্রমশ প্রকট হছে। নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কড়া নজরদারি কমিয়ে আনতে পারে ন্যক্কারজনক এই ধরনের ঘটনা।
