নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) গণআন্দোলনের ঢেউ এক ভয়াবহ রূপ নিয়েছে। ছাত্র-যুব সমাজের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ এখন রীতিমতো গণবিদ্রোহে পরিণত হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ (Kathmandu) একাধিক শহরে উত্তাল জনতা। এই উত্তাল পরিস্থিতিতে দেশের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল সরাসরি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে (KP Sharma Oli) ইস্তফার পরামর্শ দেন এবং চমকে দিয়ে সেই প্রস্তাব মেনেই পদত্যাগ করেন ওলি। নেপালি (Nepal) সংবাদমাধ্যমগুলোর এমনই দাবি।
আরও পড়ুন: PM Modi: মা দুর্গার পায়ে মোদীর ছবি? দিল্লি মুখ্যমন্ত্রীর নিদানে বিতর্কের ঝড় দুর্গাপুজোয়
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবনের (Nepal) সামনে বিক্ষোভকারীদের দমন করতে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে উত্তেজনা চরমে ওঠে। অন্তত ২১ জনের মৃত্যু ও ৩০০-র বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, দুর্নীতি, এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এমনকি অর্থমন্ত্রী বিষ্ণু পৌড়েলকেও মারধরের খবর ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেনাবাহিনী সংসদ ভবনের গেট খুলে দিলে, ক্ষুব্ধ জনতা ভিতরে ঢুকে পড়ে। বিশৃঙ্খলা সামাল দিতে সেনা হেলিকপ্টারে একাধিক মন্ত্রীকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। দেশের বিমানবন্দর বন্ধ, বাতিল সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য ওলি শুধু ইস্তফা দেননি! শোনা যাচ্ছে, তিনি দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন। অনেকে মনে করছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) মতোই হয়তো ‘চিকিৎসার অজুহাতে’ বিদেশে (সম্ভবত দুবাই) পাড়ি জমাবেন তিনি। আপাতত উপপ্রধানমন্ত্রীর হাতে ভার তুলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
