নিউজ পোল ব্যুরো: বুধবারেই কলকাতায় এসেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এটাই ওমরের প্রথম কলকাতা সফরে। বৃহস্পতিবার নবান্নে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ওমর আবদুল্লাহর বৈঠক। বৈঠক শেষ করে যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলা ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জম্মু-কাশ্মীরের পাশে থাকার বার্তা দিয়েছেন ওমর আবদুল্লাহকে। নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রীকে ভূস্বর্গে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
কলকাতায় এসে ওমর আবদুল্লাহ জানিয়েছেন পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর নতুন করে কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যটন পুনরুজ্জীবনের ব্যাপারে আশার আলো দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষকে ভয় কাটিয়ে আরও বেশি করে জম্মু-কাশ্মীরে ভ্রমণে যাওয়ার কথা বলেছেন ওমর আবদুল্লাহ। বৈঠক শেষে ওমর বলেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের পর্যটনের সম্পর্ক গভীর। আরও বেশি করে পর্যটক কাশ্মীরে আসুক।” বলেছেন সমস্ত পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করবে জম্মু-কাশ্মীর প্রশাসন। সেই সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লাহ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পর ভূস্বর্গে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। অন্যদিকে মমতা বলেন, ‘আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লা। পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীরে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীর আমার হৃদয়ে আছে।”
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী (Omar Abdullah) বলেছেন, “২০২৫ আমাদের জন্য সহজ বছর নয়। বছরটিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে – পহেলগাঁও হামলার আগে এবং পরে। আমরা সকলেই দেখতে পাচ্ছি যে জম্মু ও কাশ্মীরের পর্যটন আবার ঘুরে দাঁড়াচ্ছে। আশার বার্তা রয়েছে।” এর পরেই তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ জম্মু ও কাশ্মীরের সঙ্গে আছেন। বিশ্বাস এবং স্নেহের প্রেক্ষাপটে সময়ের সঙ্গে সঙ্গে দুই অঞ্চলের সম্পর্ক অতিক্রম করে। পশ্চিমবঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই জম্মু ও কাশ্মীরের সাথে দাঁড়িয়েছে। আমরা অ্যাডভেঞ্চার এবং গন্তব্য পর্যটন অফার করি। বাস্তবে, নতুন করে শুরুর আশার আলো দেখা যাচ্ছে।” ফারুক আবদুল্লাহ আশ্বস্ত করেছেন যে জম্মু ও কাশ্মীরের পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “পহেলগাঁও ঘটনার পর সকলের উদ্বেগ আমি বুঝতে পারছি। তবে দয়া করে নিশ্চিত থাকুন যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি পহেলগাঁও থেকে ফিরে আসা লোকদের কথা শুনুন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
