Weather Update : এখনই মিলবে না রেহাই, বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শহর কলকাতা জুড়ে শুক্রবার থেকেই শুরু হয়েছে জলযন্ত্রণা। কোথাও হাঁট পর্যন্ত তো কোথাও আবার কোমর পর্যন্ত জমেছে জল। চারিদিকেই জলযন্ত্রণার ছবি। ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভোগান্তি। এখনই এই দুর্যোগ থেকে মিলবে না মুক্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের কারণে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত। জারি করা হয়েছে হলুদ-কমলা সতর্কতা। জেনে নিন আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া (Weather Updat)।

নিম্নচাপের কারণে বৃষ্টির সঙ্গেই বইছে দমকা ঝড়ো হাওয়া। শুক্রবার রাতেও হয়েছে বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আজ শনিবার শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দুর্যোগ চলবে। হাওয়া অফিস জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ২০০ মিলিমিটার (অতি ভারী) বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুন : Vedic Village : বৈদিক ভিলেজের রিসোর্ট বুকের নামে বড় মাপের জালিয়াতি, সেই টাকায় গোয়া ভ্রমণ, তারপর গ্রেফতার

পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে (১০০ থেকে ২০০ মিলিমিটার)। রবিবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে। সেই সঙ্গে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয় ৩১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে আবহাওয়া (Weather Update) কিছুটা নরম থাকবে বলেই জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT