নিউজ পোল ব্যুরো: দিনে দিনে বেড়েই চলেছে জাতিয়াতির মত চক্র। এর কবলে পড়েই নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। বৈদিক ভিলেজের (Vedic Village) বিলাসবহুল রিসোর্ট বুক করে দেওয়ার নামে বিপুল টাকা প্রতারণা। এখনেই শেষ নয় জালিয়াতির টাকা হাতিয়ে নিয়ে গোয়া ভ্রমণও সেরে ফেলেন। এই তথ্য জানার পরে হতবাক পুলিশও। তবে জালিয়াতি করে মন ভালও করতে গোয়া সমুদ্র সৈকতে ঘুরে এসেও হল না শেষ রক্ষা। সমুদ্রের হাওয়া খেয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরতেই গ্রেফতার প্রতারক।
অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ দত্ত (৪০)। অভিযুক্ত হুগলির চুঁচুড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে জালিয়াতির শিকার হওয়া ব্যক্তি রাজারহাট থানার পুলিশের কাছে অভিযোগ জানান, অনলাইনের একটি বিজ্ঞাপনের সূত্র ধরে অভিজিতের মাধ্যমে বৈদিক ভিলেজের একটি রিসোর্ট বুক করতে চেয়েছিলেন এক মহিলা। সেই মতো ৩৩ হাজার টাকা অগ্রিম জমা করেছিলেন তিনি। কিন্তু তারপর ওই গ্রাহকের সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে অভিজিৎ।
টাকা পাওয়ার পরেই যোগাযোগ বিচ্ছিন হওয়ার পরেই অভিযোগকারী মহিলা বুঝেছিলেন রিসোর্ট (Vedic Village) বুক করার নামে প্রতারণার শিকার হতে হয়েছে। এরপর তিনি রাজারহাট থানা পুলিশের দ্বারস্থ হন। তারই তদন্তে বৃহস্পতিবার রাতে হুগলি থেকে অভিযুক্ত অভিজিৎকে গ্রেফতাঁর করেছে পুলিশ। আজ ধৃত যুবককে বারাসাত আদালতে তোলা হবে। অই মহিলা ছাড়াও আরও কোনও ব্যক্তির সঙ্গে এই ধরনের প্রতারণা করা হয়েছে কিনা তা নিয়েও চলছে তদন্ত।
