Jagatpur Crime : বাগুইআটি জগতপুরে স্বামী খুনের ঘটনায় আটক এক, উঠছে নতুন তথ্য

breakingnews অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: বাগুইআটি(Baguiati) জগতপুরে গৃহবধূর হাতে স্বামী খুনের(Jagatpur Crime)ঘটনায় নয়া মোড়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে আটক(Arrest) করেছে। ধৃতের নাম শুভ রাজবংশী(Shubho Rajbanshi)। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গৃহবধূ খুনের পরিকল্পনা কার্যকর করার পর পালানোর জন্য শুভ তাকে সহযোগিতা করেছিল।

আরও পড়ুন: Kolkata: নিউটাউন নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় ২০২দিনের মাথায় সাজা ঘোষণা, যাবৎজীবন কারাদণ্ড দিল আদালত

পুলিশ(Police) সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটার পর থেকেই গৃহবধূ এবং শুভ একে অপরের সঙ্গে যোগাযোগে ছিল। তদন্তে আরও জানা গিয়েছে, ওই গৃহবধূ এবং শুভর মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কই শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা।ঘটনার দিন রাতে গৃহবধূ তার স্বামীকে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে সে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় শুভ রাজবংশী(Shubho Rajbanshi) তাকে সাহায্য করে পালানোর সুযোগ করে দেয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গোটা পরিকল্পনার বিষয়ে শুভ আগেই জানত। তবে খুনের মুহূর্তে সে উপস্থিত ছিল কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।ইতিমধ্যেই অভিযুক্ত গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের পেছনে আসল উদ্দেশ্য কী এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুভ রাজবংশীকেও দীর্ঘক্ষণ ধরে জেরা করেছে পুলিশ।স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। তবে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তা কেউই ভাবতে পারেননি।পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ এবং সময় নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আগামী দিনে এই মামলায় আরও অনেক অপ্রত্যাশিত তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।