নিউজ পোল ব্যুরো: নিউটাউন নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় ২০২দিনের মাথায় সাজা ঘোষণা করলো বারাসাত আদালত। অভিযুক্ত সৌমিত্র রায়ের যাবৎজীবন সাজা ঘোষণা করেছেন বিচারক। চলতি বছরের ৭ ফেব্রুয়ারী নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় টোটো চালক সৌমিত্র রায় নামে এক যুবককে। ১০ ফেব্রুয়ারী গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। কলকাতার (Kolkata) বুকে এই ঘটনায় শিউরে উঠেছিল সকলে।
চাঞ্চল্যকর ঘটনায় নিউটাউন সহ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ। নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় ৬০ জনের বয়ান রেকর্ড করা হয়। ১৬ দিনের মাথায় বারাসাত আদালতে চার্জসিট জমা করে পুলিশ। ধৃত সৌমিত্র রায়কে ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা পকসো আদালত। তার পর ২০২ দিনের মাথায় অভিযুক্ত সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাতে বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রের টোটোয়। মায়ের উপর রাগ করাই কাল হয়ে দাঁড়িয়েছিল নাবালিকার। রাতের বেলায় ওই নাবালিকাকে একা পেয়ে টোটোচালক সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে খুন করে।

আরও পড়ুন: Supreme Court Stray Dogs : সুপ্রিম নির্দেশ মেনে পথকুকুর ইস্যুতে দেশে প্রথম পদক্ষেপ রাজস্থানের
সেই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পাশাপাশি আরো অন্যান্য টেকনিক্যাল প্রমাণের উপর ভিত্তি সৌমিত্র রায়কে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। আজ বুধবার নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়কে বারাসাত পকসো আদালতে তোলা হয়। ধৃত সৌমিত্র রায়কে জেল হেফাজতে নির্দেশ দেয় বিচারক। অভিযুক্তকে ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করে বিচারক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
